• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
Headline
ফুলপুর থানার এএসআই তানিমুল ইসলাম জুলাইয়ের শ্রেষ্ঠ এএসআই ফুলপুরে ২০ পিস ইয়াবাসহ আটক ১ ‘রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিতে পেরেছি’ —আল্লামা মামুনুল হক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবু নগরীর সাথে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ নবীর নকশার মধ্যেই শান্তি ও কামিয়াবি: ক্যাপ্টেন সালাহ উদ্দিন ফুলপুরে হিলফুল ফুজুল যুব কল্যাণ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন ফুলপুরে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ফুলপুরে মৎস্য কর্মকর্তার অভিযানে ১৪টি চায়না দুয়ারি জাল জব্দ ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে কাজ করছে ফুলপুর পৌরসভা সরকারকে এই আবেদন আমরা জানাই, হিজবুত তাওহীদমুক্ত বাংলাদেশটা চাই

ফুলপুরে পুটিয়া এ.কে সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ১৫০ ফুট রাস্তা মেরামত

মোঃ আব্দুল মান্নান / ৬৮ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ময়মনসিংহের ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নে পুটিয়া এ.কে সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এবং স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় ১৫০ ফুট ইটের সলিং রাস্তা মেরামত করা হয়েছে। এতে দীর্ঘদিনের দুর্ভোগ কাটিয়ে স্বাভাবিক হয়েছে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল।

জানা যায়, কয়েকদিন আগে টানা ভারী বৃষ্টির কারণে ইউনিয়নের বাইরাখালী ব্রিজ থেকে পুটিয়া বাজারগামী সড়কের একটি অংশ ভেঙে প্রায় ৩ থেকে ৪ ফুট গভীর গর্তের সৃষ্টি হয়। ফলে সড়কটিতে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের চরম ভোগান্তিতে পড়তে হয়।


এ পরিস্থিতি বিবেচনায় সিংহেশ্বর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পুটিয়া এ.কে সমাজ কল্যাণ সংস্থার সভাপতি নুরুল আলম খান (আলম) রাস্তাটি দ্রুত মেরামতের উদ্যোগ নেন। তাঁর আহ্বানে সাড়া দিয়ে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ১৫০ ফুট ইটের সলিং রাস্তা সংস্কার করা হয়।
রাস্তা মেরামতের ফলে বর্তমানে মানুষ ও যানবাহনের চলাচল স্বাভাবিক হয়েছে। জনদুর্ভোগ লাঘবে সংগঠনটির এমন মানবিক উদ্যোগে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন এবং পুটিয়া এ.কে সমাজ কল্যাণ সংস্থার প্রশংসা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা