• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
Headline
ফুলপুর থানার এএসআই তানিমুল ইসলাম জুলাইয়ের শ্রেষ্ঠ এএসআই ফুলপুরে ২০ পিস ইয়াবাসহ আটক ১ ‘রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিতে পেরেছি’ —আল্লামা মামুনুল হক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবু নগরীর সাথে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ নবীর নকশার মধ্যেই শান্তি ও কামিয়াবি: ক্যাপ্টেন সালাহ উদ্দিন ফুলপুরে হিলফুল ফুজুল যুব কল্যাণ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন ফুলপুরে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ফুলপুরে মৎস্য কর্মকর্তার অভিযানে ১৪টি চায়না দুয়ারি জাল জব্দ ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে কাজ করছে ফুলপুর পৌরসভা সরকারকে এই আবেদন আমরা জানাই, হিজবুত তাওহীদমুক্ত বাংলাদেশটা চাই

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি নির্বাচিত হলেন সাঈদ; ফুলপুর সাংবাদিকদের শুভেচ্ছা

মোঃ আব্দুল মান্নান / ৮০ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএসডি)-এর সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সিনিয়র সাংবাদিক সাঈদ আহমেদ খান। গতকাল শুক্রবার (১৭ জুলাই) ঢাকার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংগঠনটির নির্বাচনে তিনি এ পদে নির্বাচিত হন। আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশের পর আজ শনিবার (১৮ জুলাই) বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

সাঈদ আহমেদ খানের এ সাফল্যে ফুলপুরের সাংবাদিক সমাজের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। সাংবাদিকরা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা আরও গতিশীল ও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবে এবং সদস্যদের পেশাগত উন্নয়ন ও কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
নির্বাচনের ফলাফল প্রকাশের পর নিজের ফেসবুক স্ট্যাটাসে নবনির্বাচিত সভাপতি সাঈদ আহমেদ খান সংগঠনের সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘সভাপতি হিসেবে আমাকে নির্বাচিত করায় সদস্যদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। ভোট ও সমর্থনের মাধ্যমে আমাকে যে সম্মান ও আস্থা দেওয়া হয়েছে, তা আমার কাছে অমূল্য।’
তিনি আরও বলেন, ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা পরিবারের সকল সদস্য, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীবৃন্দ, বিভিন্ন পদে নবনির্বাচিত সহকর্মী এবং দেশে-বিদেশে অবস্থানরত শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’ শুভাকাঙ্ক্ষীদের দোয়া, সমর্থন ও সহযোগিতাই আগামী দিনে সংগঠনের কার্যক্রম পরিচালনায় তাঁকে সাহস ও প্রেরণা জোগাবে বলেও তিনি উল্লেখ করেন।
নবনির্বাচিত সভাপতি সকল সদস্যের দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করে সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা