• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
Headline
ফুলপুর থানার এএসআই তানিমুল ইসলাম জুলাইয়ের শ্রেষ্ঠ এএসআই ফুলপুরে ২০ পিস ইয়াবাসহ আটক ১ ‘রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিতে পেরেছি’ —আল্লামা মামুনুল হক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবু নগরীর সাথে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ নবীর নকশার মধ্যেই শান্তি ও কামিয়াবি: ক্যাপ্টেন সালাহ উদ্দিন ফুলপুরে হিলফুল ফুজুল যুব কল্যাণ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন ফুলপুরে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ফুলপুরে মৎস্য কর্মকর্তার অভিযানে ১৪টি চায়না দুয়ারি জাল জব্দ ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে কাজ করছে ফুলপুর পৌরসভা সরকারকে এই আবেদন আমরা জানাই, হিজবুত তাওহীদমুক্ত বাংলাদেশটা চাই

মাদরাসা শিক্ষা নিয়ে অপপ্রচার রোধে সতর্ক থাকার আহ্বান মুফতী আব্দুল মালেকের

মোঃ আব্দুল মান্নান / ১৫১ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দেশে মাদরাসা শিক্ষা ও আলেম সমাজকে ঘিরে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট আলেমে দীন ময়মনসিংহের ঐতিহ্যবাহী ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আশরাফিয়া খাগডহর-এর মুহতামিম মুফতী আব্দুল মালেক দামাত বারাকাতুহুম।

তিনি বলেন, অতীতেও বিভিন্ন সময়ে আলেম-উলামা ও মাদরাসা শিক্ষাকে জনবিচ্ছিন্ন করার চেষ্টা হয়েছিল, তবে তা সফল হয়নি। বর্তমানেও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে মাদরাসা ও মাদরাসা-সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালানো হচ্ছে বলে তিনি দাবি করেন।
মুফতী আব্দুল মালেকের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে মাদরাসা-সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ প্রচারিত হয়েছে। এর মধ্যে অধিকাংশ অভিযোগকে তিনি ভিত্তিহীন বলে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি বলেন, যেসব অভিযোগ বিচারাধীন রয়েছে, সেগুলোর তদন্ত ও আদালতের রায়ের আগে কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। কেউ অপরাধে দোষী সাব্যস্ত হলে তার ব্যক্তিগত দায় সংশ্লিষ্ট ব্যক্তিকেই বহন করতে হবে।
তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন মহল সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে বিভ্রান্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে দিচ্ছে। এ ধরনের প্রচারণার বিষয়ে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।
এ সময় তিনি মাদরাসা শিক্ষা ও আলেম সমাজের ভাবমূর্তি রক্ষায় দায়িত্বশীল আচরণ এবং যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা