• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
Headline
ফুলপুর থানার এএসআই তানিমুল ইসলাম জুলাইয়ের শ্রেষ্ঠ এএসআই ফুলপুরে ২০ পিস ইয়াবাসহ আটক ১ ‘রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিতে পেরেছি’ —আল্লামা মামুনুল হক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবু নগরীর সাথে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ নবীর নকশার মধ্যেই শান্তি ও কামিয়াবি: ক্যাপ্টেন সালাহ উদ্দিন ফুলপুরে হিলফুল ফুজুল যুব কল্যাণ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন ফুলপুরে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ফুলপুরে মৎস্য কর্মকর্তার অভিযানে ১৪টি চায়না দুয়ারি জাল জব্দ ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে কাজ করছে ফুলপুর পৌরসভা সরকারকে এই আবেদন আমরা জানাই, হিজবুত তাওহীদমুক্ত বাংলাদেশটা চাই

আনন্দমোহন কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে

মোঃ আব্দুল মান্নান / ৬৯ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

ময়মনসিংহের ঐতিহ্যবাহী আনন্দমোহন কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। এ বিষয়ে সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন জরুরি ভিত্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক পত্রে এ নির্দেশনা দেওয়া হয়। পত্রে উল্লেখ করা হয়, ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদের ১১ এপ্রিল পাঠানো আধা-সরকারি (ডিও) পত্রের পরিপ্রেক্ষিতে বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে।
পত্রে বলা হয়, ১৯০৮ সালে প্রতিষ্ঠিত আনন্দমোহন কলেজ ময়মনসিংহ বিভাগের অন্যতম প্রধান উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে কলেজটিতে প্রায় ৩৫ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে এবং ২২টি বিষয়ে পাঠদান করা হয়।
এতে আরও উল্লেখ করা হয়, শুধু ময়মনসিংহ নয়, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, নেত্রকোণা, কিশোরগঞ্জ ও গাজীপুর জেলার বিপুলসংখ্যক শিক্ষার্থী এ কলেজে পড়াশোনা করে। পাশাপাশি রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকেও অনেক মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য আনন্দমোহন কলেজে ভর্তি হয়।
এসব বিষয় বিবেচনায় নিয়ে আনন্দমোহন কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার সম্ভাব্যতা যাচাই, প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দ্রুত প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
পত্রটির অনুলিপি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ শিক্ষা, অর্থ ও পরিকল্পনা সংশ্লিষ্ট দপ্তরগুলোতেও পাঠানো হয়েছে।

* তথ্য ও ছবি অনলাইন থেকে সংগৃহীত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা