• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:২০ অপরাহ্ন
Headline
ফুলপুর থানার এএসআই তানিমুল ইসলাম জুলাইয়ের শ্রেষ্ঠ এএসআই ফুলপুরে ২০ পিস ইয়াবাসহ আটক ১ ‘রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিতে পেরেছি’ —আল্লামা মামুনুল হক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবু নগরীর সাথে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ নবীর নকশার মধ্যেই শান্তি ও কামিয়াবি: ক্যাপ্টেন সালাহ উদ্দিন ফুলপুরে হিলফুল ফুজুল যুব কল্যাণ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন ফুলপুরে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ফুলপুরে মৎস্য কর্মকর্তার অভিযানে ১৪টি চায়না দুয়ারি জাল জব্দ ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে কাজ করছে ফুলপুর পৌরসভা সরকারকে এই আবেদন আমরা জানাই, হিজবুত তাওহীদমুক্ত বাংলাদেশটা চাই

ফুলপুরে প্রথম জুলাই শহীদ দিবস পালিত

মোঃ আব্দুল মান্নান / ৮৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ময়মনসিংহের ফুলপুরে প্রথম জুলাই শহীদ দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১০টায় আমুয়াকান্দা মোড়ে শহীদ সাইফুল ইসলাম স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে এক মিনিট নীরবতা পালন করে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ ইউসুফ, সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন,

উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ সিদ্দিকুর রহমানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও মোহাম্মাদ ইউসুফের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. শফিকুল ইসলাম, ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন, উপজেলা কৃষি অফিসার নাদিয়া ফেরদৌসী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বেগম শাহীন, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ সিদ্দিকুর রহমান, সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ কে এম সিরাজুল হক, বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর উপজেলা শাখার সভাপতি মুফতী আজীমুদ্দীন শাহ জামালী, উপজেলা যুবদলের সভাপতি সানোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইসলাম উদ্দিন, জেলা যুবদল নেতা এ কে এম আরিফুল হক, জেলা যুবদল নেতা ওয়াহেদুজ্জামান মিঠুন, কৃষকদল নেতা আবুল হাসান মানিক, পৌর ছাত্রদলের আহ্বায়ক ওমর ফারুক সরকার, শহীদ সাইফুল ইসলামের ছোট ভাই হাফিজুল ইসলাম, জুলাই যোদ্ধা, সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবীর মুকুল, নাজিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন।
সভাপতির বক্তব্যে ইউএনও মোহাম্মাদ ইউসুফ জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, এ দিবসটি প্রথমবারের মতো উদযাপনে অনিচ্ছাকৃত কোনো ত্রুটি হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানাই। তিনি শহীদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

একাডেমিক সুপার ভাইজার পরিতোষ সূত্র ধরের উপস্থাপনায় উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক, উপজেলা বিএডিসি কর্মকর্তা জান্নাত আরা সুলতানা ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভাশেষে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত এবং আহত ও অসুস্থ জুলাই যোদ্ধাদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। মুনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আতাউল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা