• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
Headline
ফুলপুর থানার এএসআই তানিমুল ইসলাম জুলাইয়ের শ্রেষ্ঠ এএসআই ফুলপুরে ২০ পিস ইয়াবাসহ আটক ১ ‘রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিতে পেরেছি’ —আল্লামা মামুনুল হক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবু নগরীর সাথে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ নবীর নকশার মধ্যেই শান্তি ও কামিয়াবি: ক্যাপ্টেন সালাহ উদ্দিন ফুলপুরে হিলফুল ফুজুল যুব কল্যাণ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন ফুলপুরে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ফুলপুরে মৎস্য কর্মকর্তার অভিযানে ১৪টি চায়না দুয়ারি জাল জব্দ ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে কাজ করছে ফুলপুর পৌরসভা সরকারকে এই আবেদন আমরা জানাই, হিজবুত তাওহীদমুক্ত বাংলাদেশটা চাই

ফুলপুরে কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ কামরুল হাসান কামুর বিদায়, আবেগঘন শুভকামনা সর্বস্তরের মানুষের

মোঃ আব্দুল মান্নান / ১০৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

ময়মনসিংহের ফুলপুর কৃষি সম্প্রসারণ অফিসার ও রূপসী ইউনিয়ন পরিষদের প্রশাসক কৃষিবিদ কামরুল হাসান কামুর পদোন্নতিজনিত বদলি উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) বাদ মাগরিব যায়যায়দিন পত্রিকার ফুলপুর প্রতিনিধি শাহ নাফিউল্লাহ সৈকতের উদ্যোগে পৌরসভার ছনকান্দা বাজার জামে মসজিদ সংলগ্ন তার অফিসে ওই সংবর্ধনার আয়োজন করা হয়।


দীর্ঘ ছয় বছর ফুলপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তিনি কৃষি উন্নয়ন, কৃষকদের আধুনিক প্রযুক্তি বিষয়ে উদ্বুদ্ধকরণ এবং মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে ফুলপুরবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করেন।
করোনা মহামারি ও বন্যার সময় তিনি সাংবাদিক ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। পাশাপাশি দেশের শীর্ষ স্থানীয় পত্র পত্রিকায় তিনি বিভিন্ন কলাম, কবিতা লিখে কবি, সাহিত্যিক, উপস্থাপক ও ক্রীড়াপ্রেমী হিসেবেও স্থানীয় সমাজে বিশেষ পরিচিতি লাভ করেন।


কর্মদক্ষতা, সৃজনশীলতা ও জনসম্পৃক্ততার জন্য তিনি ফুলপুরের মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন বলে স্থানীয়রা জানিয়েছেন। বিদায়বেলায় সর্বস্তরের মানুষ তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন কর্মস্থলে সফলতা কামনা করেছেন।
একজন কৃষি সম্প্রসারণ অফিসার নয় বরং এরচেয়ে আরও উপরস্থ কর্মকর্তা যারা এখানে দায়িত্ব পালন করে গেছেন তাদের মধ্যে কামুর মত এত স্নেহ ভালোবাসা, শ্রদ্ধা সম্মান ও সংবর্ধনা পাওয়ার ঘটনা ফুলপুরে বিরল বলা যায়। তার অমায়িক ব্যবহার, আন্তরিকতা ও নিবেদিত প্রাণ হয়ে কাজ করার মাধ্যমে সর্বস্তরের মানুষের সাথে তিনি এতটাই মিশেছেন যে, তাকে যেন যায় না ভুলা। সরকারি যেসব সুবিধা এসেছে তিনি সেগুলো সুন্দরভাবে যথাস্থানে পৌঁছে দিয়েছেন। শুধু তাই নয়, কিছু কিছু হতদরিদ্র ও অসহায় মানুষের জন্য তিনি তার পকেটের টাকা খরচ করে পাশে দাঁড়িয়েছেন। আপনজনের মত করে মাথায় হাত বুলিয়ে, পাশে বসে পারিবারিক ও সাংসারিক বিভিন্ন দুঃখ কষ্টের গল্প শুনেছেন তিনি। শুধু তাই নয় এসব কষ্ট দূর করার জন্য, এগুলো সমাধানের জন্য বুদ্ধি পরামর্শ দিয়েছেন ও সাহস জুগিয়েছেন। তার কথা মনে রাখবে- শুধু ফুলপুরবাসী নয়, মানবিক কাজের জন্য, আশপাশ উপজেলার উপকারভোগীরাও।


কৃষিবিদ কামরুল হাসান কামু পদোন্নতিজনিত বদলি উপলক্ষে চলে যাচ্ছেন শুনে তাকে বসুন্ধরা শুভসংঘ ফুলপুর শাখার পক্ষ থেকে, ফুলপুর অফিসার্স ক্লাবের পক্ষ থেকে, পাতিলগাঁও গ্রামের কৃষক, মাদরাসার শিক্ষক শিক্ষার্থী, কাতুলী গ্রামের কৃষক, ওয়ার্ড মেম্বার, রূপসী-বাঁশাটী গ্রামের কৃষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, মদীনাতুল উলূম মাদরাসার শিক্ষক শিক্ষার্থী, উপজেলার সার ডিলারগণ ও বাঁশতলা ডেফুলিয়া গ্রামের কৃষক কৃষাণীসহ অনেকের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। প্রত্যেকেই তাদের বক্তব্যে কামুর ভূয়সী প্রশংসা করে তার উন্নত ভবিষ্যৎ কামনা করেন।
এ ব্যাপারে বিদায়ী অফিসার কৃষিবিদ কামরুল হাসান কামু বলেন, পদোন্নতি জনিত বদলির খবর শুনে এমন সুন্দর আয়োজন আমাকে আপ্লুত করেছে। হৃদয় উজাড় করে আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন আজীবন তা মনে থাকবে।
সাংবাদিক শাহ নাফিউল্লাহ সৈকতের উদ্যোগে ফুলপুরে যায়যায়দিন পত্রিকা অফিসে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম, ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিহাব উদ্দিন খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার পরিতোষ সূত্রধর, ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শাফায়াত জামিল সাজু, দৈনিক সংবাদ পত্রিকার সাংবাদিক নুরুল আমিন, দৈনিক যুগান্তর পত্রিকার সাংবাদিক নাজিম উদ্দিন, দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক সিদ্দিকুল হাসান, দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক মোস্তফা খান, দৈনিক রূপালী বাংলাদেশের সাংবাদিক মোঃ আব্দুল মান্নান, ক্রীড়াবিদ মাজহারুল ইসলাম সোহেল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ফুলপুর পৌর শাখার আহ্বায়ক ওমর ফারুক সরকার, উদ্যোক্তা মীর আবু নাঈম, পিডিবির কর্মকর্তা হারুন রশিদ খান, ফুলপুর হেল্পজোনের প্রতিষ্ঠাতা শান্ত সরকার, নবজাগরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সামাদ খান নাঈম, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের সভাপতি মাহমুদুল হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল আলম প্রমুখ।

এর আগে কামুকে দেওয়া অন্যান্য বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফ, উপজেলা কৃষি অফিসার নাদিয়া ফেরদৌসী, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর হোসাইন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার উজ্জ্বল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক, শুভসংঘের সভাপতি জিয়াউর রহমান পান্না, সাধারণ সম্পাদক নিশীথ সরকার মিঠুন, হারুন অর রশীদ খান, উপসহকারী কৃষি কর্মকর্তা সোহেল রানা, শাহাদুজ্জামান মাহাবুব, মোস্তফা কামাল ডিপটি, কৃষক এখলাস উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে ভেটেরিনারি সার্জন প্রিয়াঙ্কা রানী পোদ্দার ও উপজেলা তথ্যসেবা কর্মকর্তা আইরিন আক্তারকেও বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। এসময় বিদায়ী অফিসারদেরকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট উপহার দেওয়া হয় এবং তাদের উত্তরোত্তর উন্নতি ও মঙ্গল কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা