• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
Headline
ফুলপুরে ৬ মাস ধরে সড়ক নির্মাণকাজ বন্ধ, এ ঘটনায় মহাসড়ক অবরোধ, প্রশাসকের আশ্বাসে প্রত্যাহার ফুলপুরে পৃথক অভিযানে গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার হজের সফরে নির্বাচন নিয়ে আলোচনা, আজ সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ — স্মৃতিচারণ বদরুজ্জামান উজ্জ্বলের জুলাই শহীদ সাইফুল স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করলেন মউক চেয়ারম্যান মোতাহার ফুলপুরে মেরীগাই উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন তিন এজেন্ডা সামনে রেখে ফুলপুরে ইত্তেফাকুল উলামার বৈঠক অনুষ্ঠিত ফুলপুর পৌর এলাকায় উন্নয়ন কাজের অগ্রগতি তুলে ধরলেন পৌর প্রশাসক ফুলপুরে পুটিয়া এ.কে সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ১৫০ ফুট রাস্তা মেরামত ফুলপুরের বালিয়া ইউনিয়নে বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল বৈঠক কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি নির্বাচিত হলেন সাঈদ; ফুলপুর সাংবাদিকদের শুভেচ্ছা

আমি কিন্তু খবর নিব শিক্ষাবৃত্তি নিয়ে তোমরা কেমন লেখাপড়া করছো — ইউএনও মোহাম্মদ ইউসুফ

মোঃ আব্দুল মান্নান / ১০৬ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

ময়মনসিংহের ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ বলেছেন, ‘আমি কিন্তু খবর নিব শিক্ষাবৃত্তি নিয়ে তোমরা কেমন লেখাপড়া করছো।’ বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ফুলপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরে বিশেষ এলাকায় বসবাসরত (ক্ষুদ্র নৃগোষ্ঠী) অস্বচ্ছলদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ করার সময় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি একথা বলেন। তিনি বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ব্যতীত কিছু হওয়া যায় না। তোমরা ভালোভাবে পড়াশোনা করবে। তোমাদের জন্য দোয়া রইলো। এসময় প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদেরকে জনপ্রতি ৩ হাজার টাকা, ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদেরকে ৫ হাজার টাকা করে ও কলেজ পড়ুয়াদেরকে জনপ্রতি ৭ হাজার টাকা করে মোট ৩৬ জনের মধ্যে শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়।

এর আগে উন্মুক্ত লটারির মাধ্যমে বসতঘরপ্রাপ্য উপকারভোগী নির্বাচন করা হয় এবং বাইসাইকেল, সেলাই মেশিন ও গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া ইসলামিক ফাউন্ডেশন ফুলপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সভায় মাদক ও বাল্যবিবাহের কুফল, পিতামাতার সম্মান ও ভরনপোষণ বিষয়ে সবাইকে উদ্বুদ্ধ করে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ইউএনও মোহাম্মদ ইউসুফ।
এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর উপজেলা শাখার সভাপতি মুফতী আজীমুদ্দীন শাহ জামালী, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলপুর উপজেলা শাখার আমীর প্রভাষক গোলাম কিবরিয়া, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান,

 

ইসলামিক ফাউন্ডেশন ফুলপুর উপজেলা শাখার ফিল্ড সুপার ভাইজার মোঃ সাদেকুল ইসলাম, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উপজেলা প্রতিনিধি প্রশান্ত সিংহ, সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবীর মুকুল, নুরুল আমিন, মিজানুর রহমান আকন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা