• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
Headline
ফুলপুরে ৬ মাস ধরে সড়ক নির্মাণকাজ বন্ধ, এ ঘটনায় মহাসড়ক অবরোধ, প্রশাসকের আশ্বাসে প্রত্যাহার ফুলপুরে পৃথক অভিযানে গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার হজের সফরে নির্বাচন নিয়ে আলোচনা, আজ সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ — স্মৃতিচারণ বদরুজ্জামান উজ্জ্বলের জুলাই শহীদ সাইফুল স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করলেন মউক চেয়ারম্যান মোতাহার ফুলপুরে মেরীগাই উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন তিন এজেন্ডা সামনে রেখে ফুলপুরে ইত্তেফাকুল উলামার বৈঠক অনুষ্ঠিত ফুলপুর পৌর এলাকায় উন্নয়ন কাজের অগ্রগতি তুলে ধরলেন পৌর প্রশাসক ফুলপুরে পুটিয়া এ.কে সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ১৫০ ফুট রাস্তা মেরামত ফুলপুরের বালিয়া ইউনিয়নে বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল বৈঠক কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি নির্বাচিত হলেন সাঈদ; ফুলপুর সাংবাদিকদের শুভেচ্ছা

ফুলপুর পৌরসভার বিভিন্ন স্থানে ৫০টি প্লাস্টিক গার্ভেজ বিন স্থাপন কার্যক্রমের উদ্বোধন

মোঃ আব্দুল মান্নান / ৫৯ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

ময়মনসিংহের ফুলপুর পৌরসভার বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে ৫০টি প্লাস্টিক গার্ভেজ বিন স্থাপন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) দুপুর ১২টার দিকে ফুলপুর পৌরসভা প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ শফিকুল ইসলাম বলেন, পৌর এলাকার বর্জ্য ব্যবস্থাপনাকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে ৫০টি প্লাস্টিক গার্ভেজ বিন বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। খুব শিগগিরই নির্বাচিত স্থানগুলোতে এসব গার্ভেজ বিন স্থাপন করা হবে, যাতে সাধারণ মানুষ নির্ধারিত স্থানে বর্জ্য ফেলতে উৎসাহিত হন এবং পৌর এলাকার পরিচ্ছন্নতা বজায় থাকে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র আমিনুল হক, সদস্য সচিব মাহবুবুর রহমান মোস্তফা, বাংলাদেশ খেলাফত মজলিসের ফুলপুর উপজেলা শাখার সভাপতি মুফতী আজীমুদ্দীন শাহ জামালী, সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবীর মুকুলসহ পৌরসভার কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে পৌর এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখা, যত্রতত্র বর্জ্য ফেলা কমানো এবং জনসচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা