• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
Headline
ফুলপুরে ৬ মাস ধরে সড়ক নির্মাণকাজ বন্ধ, এ ঘটনায় মহাসড়ক অবরোধ, প্রশাসকের আশ্বাসে প্রত্যাহার ফুলপুরে পৃথক অভিযানে গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার হজের সফরে নির্বাচন নিয়ে আলোচনা, আজ সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ — স্মৃতিচারণ বদরুজ্জামান উজ্জ্বলের জুলাই শহীদ সাইফুল স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করলেন মউক চেয়ারম্যান মোতাহার ফুলপুরে মেরীগাই উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন তিন এজেন্ডা সামনে রেখে ফুলপুরে ইত্তেফাকুল উলামার বৈঠক অনুষ্ঠিত ফুলপুর পৌর এলাকায় উন্নয়ন কাজের অগ্রগতি তুলে ধরলেন পৌর প্রশাসক ফুলপুরে পুটিয়া এ.কে সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ১৫০ ফুট রাস্তা মেরামত ফুলপুরের বালিয়া ইউনিয়নে বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল বৈঠক কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি নির্বাচিত হলেন সাঈদ; ফুলপুর সাংবাদিকদের শুভেচ্ছা

মাদক নিয়ন্ত্রণে ফুলপুর থানার ওসির সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

মোঃ আব্দুল মান্নান / ৬৩ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

ময়মনসিংহের ফুলপুরে মাদক নিয়ন্ত্রণ, চুরি, ছিনতাই ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি মাদকবিরোধী সচেতনতামূলক সভা, জনসংযোগ ও বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশ নিচ্ছেন।

শুক্রবার (৩ জুলাই) উপজেলার ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া আশরাফুল উলূম মাদরাসার জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন তিনি। নামাজের আগে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি আইন মেনে চলার আহ্বান জানান এবং মাদক নিয়ন্ত্রণে পুলিশকে সহযোগিতা করার অনুরোধ করেন।
এর আগে বৃহস্পতিবার (২ জুলাই) রাতে তিনি আমুয়াকান্দা বাজারের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় ব্যবসায়ীদের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি মাদক, বাল্যবিবাহ প্রতিরোধ, চুরি ও এলাকার সার্বিক নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
এছাড়াও এর আগে উপজেলার বওলা ও আশপাশের কয়েকটি ইউনিয়নে গিয়ে বিট পুলিশকে সাথে নিয়ে তিনি মাদকবিরোধী সচেতনতামূলক বক্তব্য রাখেন এবং স্থানীয় জনগণকে অপরাধ প্রতিরোধে পুলিশের সঙ্গে কাজ করার আহ্বান জানান।
এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার ওসি মো. ফিরোজ হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছি। মাদক নির্মূলে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই একসঙ্গে কাজ করলে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা