মো. আব্দুল মান্নান
ময়মনসিংহ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় অফিসার ও ফোর্সের সমন্বয়ে ময়মনসিংহ জেলা পুলিশের ফেব্রুয়ারি ২০২৪ -এর কিট প্যারেড অনুষ্ঠিত হয়।
ওই প্যারেডে অভিবাদন গ্রহণশেষে প্যারেডে উপস্থিত পুলিশ সদস্যদের নামে ইস্যুকৃত কিট সামগ্রী পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম।
এ সময় (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল) মো. শাহীনুল ইসলাম ফকির প্রমুখ উপস্থিত ছিলেন।
কিট প্যারেড পরিদর্শনশেষে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা সন্তোষ প্রকাশ করেন ও জেলা পুলিশের সকল সদস্যকে বাংলাদেশ পুলিশ বাহিনীর ড্রেস রুলস্ অনুসরণ করে উত্তম পোশাক পরিধান করতে ও কিট সামগ্রীর যথাযথ ব্যবহার নিশ্চিত করাসহ পুলিশ বাহিনীর সদস্য হিসেবে সুশৃঙ্খল জীবন যাপন করে সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশনা প্রদান করেন। এছাড়া কিট প্যারেডে অংশগ্রহণকারী সকল পুলিশ সদস্যকে জিএস মার্ক প্রদান করেন তিনি।
কিট প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (এসএএফ) তাহমিনা আক্তার।