• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
মুজাদ্দেদে মিল্লাত হযরত কায়েদ সাহেব রহ. এর সংক্ষিপ্ত জীবনী ফুলপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে কুরআন প্রতিযোগিতা ২০২৬ একজন ইউপি চেয়ারম্যানের হাতে যেসব বরাদ্দ সেবা থাকে ইরানের হাইকমিশনারের সাথে বিকেএম -এর আমিরের সৌজন্য সাক্ষাৎ মার্চ মাসের পারফরম্যান্সে ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ এএসপি মোঃ রাকিবুর রহমান ফুলপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা উদ্বোধন ফুলপুরে কংশ নদীতে বৃদ্ধ নিখোঁজ ফুলপুরে জলাবদ্ধতা নিরসনে পৌরসভার ড্রেইন পরিষ্কার কর্মীদের বাধা দেওয়ায় অর্থদণ্ড ফুলপুরে জমি নিয়ে বিরোধের জেরে রাস্তা কর্তন, অভিযোগ, পরিদর্শন

দুরারোগ্য কোলন ক্যান্সারে আক্রান্ত আনিসুরের পাশে দাঁড়ালেন পুলিশ সুপার, ময়মনসিংহ

Reporter Name / ৪১৩ Time View
Update : মঙ্গলবার, ৭ মে, ২০২৪

মো. আব্দুল মান্নান :

দূরারোগ্য কোলন ক্যান্সারে আক্রান্ত আনিসুরের পাশে দাঁড়ালেন ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বিপিএম (বার), পিপিএম। ৬ মে তার স্ত্রীর হাতে নগদ ৫ লক্ষ টাকার চেক তুলে দেন তিনি।

জানা যায়, সদর ট্রাফিকে কর্মরত কনস্টেবল/২১৯৩ মো: আনিসুর রহমান (বিপি-৯১১১১২৮৬৪৫) কোলন ক্যান্সারে আক্রান্ত। আক্রান্ত হওয়ার পর ময়মনসিংহ জেলা পুলিশ সদস্যের নিকট উন্নত চিকিৎসার জন্য আর্থিক অনুদানের আবেদন করলে তার আবেদনে সাড়া দিয়ে পাশে দাঁড়ান ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, বিপিএম, পিপিএম।

তার আন্তরিক প্রচেষ্টা এবং পুলিশ সদস্যদের ঐকান্তিক সহযোগিতার ফলে ৬ মে কনস্টেবল মোঃ আনিসুর রহমানের পরিবারের হাতে নগদ পাঁচ লক্ষ টাকা তুলে দেওয়া হয়।

এসময় পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বলেন, আমাদের প্রত্যাশা আনিস উন্নত চিকিৎসার মাধ্যমে দূরারোগ্য ব্যাধি থেকে মুক্ত হয়ে স্বাভাবিক জীবন ফিরে পাবে এবং বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন গর্বিত সদস্য হিসেবে দেশ ও জাতিকে সেবা দিয়ে যাবে। এসময় পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা