• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
মুজাদ্দেদে মিল্লাত হযরত কায়েদ সাহেব রহ. এর সংক্ষিপ্ত জীবনী ফুলপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে কুরআন প্রতিযোগিতা ২০২৬ একজন ইউপি চেয়ারম্যানের হাতে যেসব বরাদ্দ সেবা থাকে ইরানের হাইকমিশনারের সাথে বিকেএম -এর আমিরের সৌজন্য সাক্ষাৎ মার্চ মাসের পারফরম্যান্সে ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ এএসপি মোঃ রাকিবুর রহমান ফুলপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা উদ্বোধন ফুলপুরে কংশ নদীতে বৃদ্ধ নিখোঁজ ফুলপুরে জলাবদ্ধতা নিরসনে পৌরসভার ড্রেইন পরিষ্কার কর্মীদের বাধা দেওয়ায় অর্থদণ্ড ফুলপুরে জমি নিয়ে বিরোধের জেরে রাস্তা কর্তন, অভিযোগ, পরিদর্শন

মার্চ মাসের সভায় ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হলেন সাগর সরকার

Reporter Name / ২৭৯ Time View
Update : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের হালুয়াঘাটের সার্কেল অফিসার সাগর সরকার ময়মনসিংহ রেঞ্জের চার জেলার মধ্যে ‘শ্রেষ্ঠ সার্কেল’ অফিসার নির্বাচিত হয়েছেন। ২০২৫ সনের মার্চ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সামগ্রিক কর্ম মূল্যায়নে তিনি এ মর্যাদা লাভ করেন।
আজ মঙ্গলবার (২২ এপ্রিল) ময়মনসিংহে আয়োজিত সভায় তার হাতে ‘শ্রেষ্ঠ সার্কেল’-এর পুরস্কার তুলে দেওয়া হয়। এ উপলক্ষে তাকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।  পুরস্কার তুলে দেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়া। এসময় ময়মনসিংহ পুলিশ সুপার কাজী আখতার উল আলম ও জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে সাগর সরকারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা