ময়মনসিংহে ইসলামী আন্দোলন বাংলাদেশ -এর বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৭ সেপ্টেম্বর) বিকালে ময়মনসিংহ রেললাইন সংলগ্ন কৃষ্ণচূড়া ময়দানে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে নায়েবে আমীর শায়খে চরমোনাইসহ ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জনসমাবেশটি জনসমুদ্রে পরিণত হয়।