• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসায় অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত তারাকান্দায় ১৪৪ ধারা জারি বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২

পার্টস ব্যবসায়ী মোস্তফার জানাজা সম্পন্ন

Reporter Name / ১৪৮ Time View
Update : বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪

মো. আব্দুল মান্নান

ময়মনসিংহের ফুলপুরে পার্টস ব্যবসায়ী গোলাম কিবরিয়া ওরফে মোস্তফার নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে গোদারিয়া মাদরাসা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

এতে ইমামতি করেন উনার ভাতিজা তাবলীগের মুবাল্লিগ তৌহিদুল করিম। এর আগে জানাজাপূর্ব সমাবেশে গুরুত্বপূর্ণ বয়ান করেন পীরে কামিল শায়খুল হাদীস মুফতি আজীমুদ্দীন শাহ জামালী দামাত বারাকাতুহুম।

এসময় আরও বক্তব্য রাখেন, ময়মনসিংহ মোটরযান শ্রমিক নেতা মোজাম্মেল হক, মাওলানা মুজিবুর রহমান, মরহুমের বড় মেয়ের জামাই আতিয়ার রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, আওয়ামী লীগ নেতা  মাহবুব, মনিরুল হাসান টিটু, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এড. আবুল বাসার আকন্দ, মরহুমের বড় ছেলে আল ইমরান প্রমুখ।

বক্তারা বলেন, মরহুম গোলাম কিবরিয়া ওরফে মোস্তফা একজন ভাল মানুষ ছিলেন। তিনি গাড়ি একসময় গাড়ি চালাতেন। পরিবহন ব্যবসা করতেন। শেষ জীবনে তিনি পার্টসের ব্যবসা করতেন।

বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন তিনি। পরে সোমবার (১২ ফেব্রুয়ারি) তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭৫ বছর। মৃত্যুর সময় তিনি ২ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানাজাশেষে তাকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা