• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
Headline
ফুলপুরে ৬ মাস ধরে সড়ক নির্মাণকাজ বন্ধ, এ ঘটনায় মহাসড়ক অবরোধ, প্রশাসকের আশ্বাসে প্রত্যাহার ফুলপুরে পৃথক অভিযানে গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার হজের সফরে নির্বাচন নিয়ে আলোচনা, আজ সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ — স্মৃতিচারণ বদরুজ্জামান উজ্জ্বলের জুলাই শহীদ সাইফুল স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করলেন মউক চেয়ারম্যান মোতাহার ফুলপুরে মেরীগাই উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন তিন এজেন্ডা সামনে রেখে ফুলপুরে ইত্তেফাকুল উলামার বৈঠক অনুষ্ঠিত ফুলপুর পৌর এলাকায় উন্নয়ন কাজের অগ্রগতি তুলে ধরলেন পৌর প্রশাসক ফুলপুরে পুটিয়া এ.কে সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ১৫০ ফুট রাস্তা মেরামত ফুলপুরের বালিয়া ইউনিয়নে বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল বৈঠক কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি নির্বাচিত হলেন সাঈদ; ফুলপুর সাংবাদিকদের শুভেচ্ছা

ফুলপুরে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

মোঃ আব্দুল মান্নান / ১২৭ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

ময়মনসিংহের ফুলপুরে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির অভিযোগে এক মাছ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৪ জুন) বিকেল ৩টার দিকে ফুলপুর পৌরসভার আমুয়াকান্দা মাছ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা আদায় করা হয়।
জানা গেছে, এক অভিযোগের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম আমুয়াকান্দা মাছ বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় এক মাছ ব্যবসায়ীকে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির সময় হাতেনাতে আটক করা হয়।
মৎস্য কর্মকর্তারা জানান, পিরানহা ও আফ্রিকান মাগুরের মতো রাক্ষুসে প্রকৃতির মাছ দেশীয় বিভিন্ন ছোট প্রজাতির মাছের জন্য হুমকি। এসব মাছ জলজ পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি করে। এ কারণে সরকার এসব মাছের চাষ, সংরক্ষণ ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে।
অভিযানে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির প্রমাণ পাওয়ায় মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী অভিযুক্ত ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল হোসেন, ফুলপুর থানা পুলিশের সদস্য এবং আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
এক প্রশ্নের উত্তরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম জানান, নিষিদ্ধ মাছের চাষ, পরিবহন ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা