• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ

ফুলপুরে ধান বিক্রির টাকা আনতে গিয়ে সড়কে ব্যবসায়ীর মৃত্যু

Reporter Name / ১২৬ Time View
Update : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪

মো. আব্দুল মান্নান
ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় আব্দুস সাত্তার (৩৫) নামে এক ধান ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৪টার দিকে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে ফুলপুর উপজেলার চানপুর ব্রিজ নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে।
এতে মোটরসাইকেল আরোহী আব্দুস সাত্তার ঘটনাস্থলেই নিহত হন।
জানা যায়, ফুলপুরগামী ট্রাকের সাথে শেরপুরগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আব্দুস সাত্তার হালুয়াঘাট উপজেলার নাগলা কোনাপাড়া গ্রামের আজিজুল ইসলামের ছেলে। তিনি ধান বিক্রির টাকা দেওয়ার জন্য তাগদা দিতে শেরপুর যাচ্ছিলেন।
এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে। থানা এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা