• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
Headline
ফুলপুরে ৬ মাস ধরে সড়ক নির্মাণকাজ বন্ধ, এ ঘটনায় মহাসড়ক অবরোধ, প্রশাসকের আশ্বাসে প্রত্যাহার ফুলপুরে পৃথক অভিযানে গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার হজের সফরে নির্বাচন নিয়ে আলোচনা, আজ সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ — স্মৃতিচারণ বদরুজ্জামান উজ্জ্বলের জুলাই শহীদ সাইফুল স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করলেন মউক চেয়ারম্যান মোতাহার ফুলপুরে মেরীগাই উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন তিন এজেন্ডা সামনে রেখে ফুলপুরে ইত্তেফাকুল উলামার বৈঠক অনুষ্ঠিত ফুলপুর পৌর এলাকায় উন্নয়ন কাজের অগ্রগতি তুলে ধরলেন পৌর প্রশাসক ফুলপুরে পুটিয়া এ.কে সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ১৫০ ফুট রাস্তা মেরামত ফুলপুরের বালিয়া ইউনিয়নে বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল বৈঠক কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি নির্বাচিত হলেন সাঈদ; ফুলপুর সাংবাদিকদের শুভেচ্ছা

সাংগঠনিক কাজে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত বিকেএম নেতা ডা. মাওলানা আজহার

মোঃ আব্দুল মান্নান / ১৩০ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলপুর উপজেলা শাখার সহ-সভাপতি ডা. মাওলানা আজহারুল ইসলাম সাংগঠনিক সফর শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। বর্তমানে তিনি ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, আগামী ২৭ জুন অনুষ্ঠিতব্য ১১ দলীয় জোটের ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে তিনি সাংগঠনিক কাজে গৌরীপুরে গিয়েছিলেন। রবিবার (২১ জুন) বিকেল প্রায় ৪টার দিকে সফর শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকায় পৌঁছালে হঠাৎ একটি কুকুর তার মোটরসাইকেলের সামনে চলে আসে। এ সময় দুর্ঘটনা এড়াতে গিয়ে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান।
দুর্ঘটনায় তার দুটি দাঁত ও উভয় হাত ভেঙে গেছে বলে জানা গেছে। এছাড়া একটি হাতে অস্ত্রোপচার প্রয়োজন হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন। বর্তমানে তিনি ময়মনসিংহের সিরাম প্রাইভেট হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছেন।
বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা শাখার সহ-প্রচার সম্পাদক ও তার ছোট ভাই এইচ. এম. মোশাররফ হোসাইন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে ডা. মাওলানা আজহারুল ইসলামের দ্রুত সুস্থতা কামনা করে তার পরিবার, শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক সহকর্মীরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা