• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
Headline
ফুলপুরে ৬ মাস ধরে সড়ক নির্মাণকাজ বন্ধ, এ ঘটনায় মহাসড়ক অবরোধ, প্রশাসকের আশ্বাসে প্রত্যাহার ফুলপুরে পৃথক অভিযানে গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার হজের সফরে নির্বাচন নিয়ে আলোচনা, আজ সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ — স্মৃতিচারণ বদরুজ্জামান উজ্জ্বলের জুলাই শহীদ সাইফুল স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করলেন মউক চেয়ারম্যান মোতাহার ফুলপুরে মেরীগাই উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন তিন এজেন্ডা সামনে রেখে ফুলপুরে ইত্তেফাকুল উলামার বৈঠক অনুষ্ঠিত ফুলপুর পৌর এলাকায় উন্নয়ন কাজের অগ্রগতি তুলে ধরলেন পৌর প্রশাসক ফুলপুরে পুটিয়া এ.কে সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ১৫০ ফুট রাস্তা মেরামত ফুলপুরের বালিয়া ইউনিয়নে বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল বৈঠক কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি নির্বাচিত হলেন সাঈদ; ফুলপুর সাংবাদিকদের শুভেচ্ছা

ভূমিহীন আজীমুদ্দীনের একটি ঘরের আকুতি, মানবিক সহায়তার আবেদন

মোঃ আব্দুল মান্নান / ৮৮ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ময়মনসিংহের ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নের কাইচাপুর পশ্চিমপাড়া গ্রামের অসহায় দিনমজুর আজীমুদ্দীনের জীবন কাটছে চরম মানবেতর অবস্থায়। নিজের কোনো জমি-জমা না থাকায় তিনি অন্যের জমিতে একটি জরাজীর্ণ ঝুপড়ি ঘর নির্মাণ করে স্ত্রী ও সাত সন্তানসহ ৯ সদস্যের পরিবার নিয়ে বসবাস করছেন।
আজীমুদ্দীন পেশায় একজন দিনমজুর। তিনি মূলত নারিকেল গাছ পরিষ্কার ও গাছে ওঠার কাজ করে যা আয় করেন, তা দিয়েই পরিবারের সকল সদস্যের ভরণ-পোষণ চালানোর চেষ্টা করেন। পরিবারের অন্য কোনো উপার্জনক্ষম সদস্য না থাকায় সংসারের পুরো দায়িত্ব তার কাঁধেই।
বর্তমানে যে ঘরটিতে তারা বসবাস করছেন, সেটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও বসবাসের অনুপযোগী। ভাঙাচোরা ঘরের ছাউনি ঢাকতে কম্বল ও পলিথিন ব্যবহার করা হয়েছে। বৃষ্টি হলেই ঘরের ভেতরে পানি পড়ে, ফলে পরিবারের সদস্যদের নির্ঘুম রাত কাটাতে হয়। অনেক সময় ভিজে অবস্থায় বসে থেকেই রাত পার করতে হয় তাদের।
একটি নিরাপদ ও বসবাসযোগ্য ঘরের অভাবে দীর্ঘদিন ধরে দুর্বিষহ জীবনযাপন করছেন আজীমুদ্দীন ও তার পরিবার। তাই স্থানীয় প্রশাসন, সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি এবং মানবিক সংগঠনগুলোর প্রতি তার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
মানবিক সহায়তা পেলে একটি ছোট্ট ঘর নির্মাণের মাধ্যমে আজীমুদ্দীনের পরিবার নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখতে পারবে। উপজেলা প্রশাসনসহ সমাজের হৃদয়বান মানুষদের আন্তরিক দৃষ্টি ও সহযোগিতা কামনা করেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা