• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
Headline
ফুলপুরে ৬ মাস ধরে সড়ক নির্মাণকাজ বন্ধ, এ ঘটনায় মহাসড়ক অবরোধ, প্রশাসকের আশ্বাসে প্রত্যাহার ফুলপুরে পৃথক অভিযানে গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার হজের সফরে নির্বাচন নিয়ে আলোচনা, আজ সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ — স্মৃতিচারণ বদরুজ্জামান উজ্জ্বলের জুলাই শহীদ সাইফুল স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করলেন মউক চেয়ারম্যান মোতাহার ফুলপুরে মেরীগাই উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন তিন এজেন্ডা সামনে রেখে ফুলপুরে ইত্তেফাকুল উলামার বৈঠক অনুষ্ঠিত ফুলপুর পৌর এলাকায় উন্নয়ন কাজের অগ্রগতি তুলে ধরলেন পৌর প্রশাসক ফুলপুরে পুটিয়া এ.কে সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ১৫০ ফুট রাস্তা মেরামত ফুলপুরের বালিয়া ইউনিয়নে বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল বৈঠক কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি নির্বাচিত হলেন সাঈদ; ফুলপুর সাংবাদিকদের শুভেচ্ছা

সশরীরে সংসদ অধিবেশন দেখার সুযোগ পেলো দেবিদ্বারের ১৫২ মেধাবী শিক্ষার্থী ও ৮ শিক্ষক

মোঃ আব্দুল মান্নান / ৭৫ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৫২ জন বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থী ও ৮ জন শিক্ষক সশরীরে জাতীয় সংসদ ভবন পরিদর্শন এবং সংসদ অধিবেশন উপভোগ করার বিরল সুযোগ পেয়েছেন।
সোমবার (৮ জুন) কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ-এর আমন্ত্রণে তারা জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন এবং দর্শক গ্যালারি থেকে সংসদ অধিবেশন উপভোগ করেন।


জানা যায়, দেবিদ্বারের বিভিন্ন স্কুল ও মাদরাসার পঞ্চম ও অষ্টম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য এ বিশেষ আয়োজন করা হয়। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে ছিলেন ৮ জন শিক্ষক।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে এমপি হাসনাত আবদুল্লাহ বলেন, “আগামী দিনে তোমরাই এ সংসদের নেতৃত্ব দেবে। আজ তোমরা দর্শক গ্যালারিতে বসে সংসদ অধিবেশন উপভোগ করছো, ভবিষ্যতে যেন সংসদ সদস্যদের আসনে বসে দেশের নেতৃত্ব দিতে পারো, সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। এজন্য তোমাদের আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে এবং জনসম্পৃক্ততা বাড়াতে হবে।”
পরিদর্শন শেষে শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে উপহার তুলে দেন তিনি। এ সময় শিক্ষক ও শিক্ষার্থীরা এমন ব্যতিক্রমী সুযোগ করে দেওয়ায় সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাকে ধন্যবাদ জানান।
শিক্ষার্থীদের কাছে জাতীয় সংসদের কার্যক্রম সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের এ সুযোগ তাদের ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

* তথ্য ও ছবি অনলাইন থেকে সংগৃহীত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা