• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
Headline
ফুলপুরে ৬ মাস ধরে সড়ক নির্মাণকাজ বন্ধ, এ ঘটনায় মহাসড়ক অবরোধ, প্রশাসকের আশ্বাসে প্রত্যাহার ফুলপুরে পৃথক অভিযানে গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার হজের সফরে নির্বাচন নিয়ে আলোচনা, আজ সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ — স্মৃতিচারণ বদরুজ্জামান উজ্জ্বলের জুলাই শহীদ সাইফুল স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করলেন মউক চেয়ারম্যান মোতাহার ফুলপুরে মেরীগাই উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন তিন এজেন্ডা সামনে রেখে ফুলপুরে ইত্তেফাকুল উলামার বৈঠক অনুষ্ঠিত ফুলপুর পৌর এলাকায় উন্নয়ন কাজের অগ্রগতি তুলে ধরলেন পৌর প্রশাসক ফুলপুরে পুটিয়া এ.কে সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ১৫০ ফুট রাস্তা মেরামত ফুলপুরের বালিয়া ইউনিয়নে বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল বৈঠক কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি নির্বাচিত হলেন সাঈদ; ফুলপুর সাংবাদিকদের শুভেচ্ছা

নতুন ইউএনও মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে ফুলপুরে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মোঃ আব্দুল মান্নান / ৯০ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

ডেঙ্গুর বিস্তার রোধ এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে ময়মনসিংহের ফুলপুরে দিনব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার (৬ জুন) সকাল ১১টায় ফুলপুর উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে লিফলেট বিতরণ ও সচেতনতামূলক একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোল চত্বরে যায়। পরে গোল চত্বর থেকে র‌্যালিটি পুনরায় উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।র‌্যালিশেষে অংশগ্রহণকারীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, বিশেষ করে ইসলামী ব্যাংকের সামনের এলাকা, পুরাতন শহীদ মিনারের বিপরীত পাশসহ বিভিন্ন মোড় ও জনসমাগমস্থলে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করেন। অভিযানে ময়লা পরিবহনের জন্য কয়েকটি ট্রাক নিয়োজিত ছিল। এতে ৬ জন পরিচ্ছন্নতা কর্মী ও ৬ জন ক্লিনার সরাসরি অংশ নেন। পৌর নির্বাহী প্রকৌশলী মাহমুদুল ইসলাম জুয়েল বলেছেন, পরিচ্ছন্নতা কর্মী আরও বাড়ানো হবে।

বিশেষ এই পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দেন সদ্য যোগদানকারী ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইউসুফ। এ সময় উপস্থিত ছিলেন- ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, উপজেলা জামায়াতের আমীর প্রভাষক গোলাম কিবরিয়া, পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের সহসভাপতি ডাঃ মাওলানা আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা শামসুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফারুক হুসাইন, সহসাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রহমান, ফুলপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মাহমুদুল ইসলাম জুয়েল, পৌর নির্বাহী কর্মকর্তা কামরুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিহাব উদ্দিন খান, ফুলপুর থানার সেকেন্ড অফিসার আব্দুল কাদের, পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা রায়হান কায়সার জুয়েল, প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা, সাংবাদিক মিজানুর রহমান আকন্দ ও মোঃ আব্দুল মান্নানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।


অভিযান চলাকালে সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফ বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, বরং সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণও জরুরি। এসময় তিনি  নিজেদের বাড়িঘর ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ডেঙ্গুবাহী এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে সবাইকে আহ্বান জানান।
জানা যায়, দিনব্যাপী এ পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা