• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
মুজাদ্দেদে মিল্লাত হযরত কায়েদ সাহেব রহ. এর সংক্ষিপ্ত জীবনী ফুলপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে কুরআন প্রতিযোগিতা ২০২৬ একজন ইউপি চেয়ারম্যানের হাতে যেসব বরাদ্দ সেবা থাকে ইরানের হাইকমিশনারের সাথে বিকেএম -এর আমিরের সৌজন্য সাক্ষাৎ মার্চ মাসের পারফরম্যান্সে ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ এএসপি মোঃ রাকিবুর রহমান ফুলপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা উদ্বোধন ফুলপুরে কংশ নদীতে বৃদ্ধ নিখোঁজ ফুলপুরে জলাবদ্ধতা নিরসনে পৌরসভার ড্রেইন পরিষ্কার কর্মীদের বাধা দেওয়ায় অর্থদণ্ড ফুলপুরে জমি নিয়ে বিরোধের জেরে রাস্তা কর্তন, অভিযোগ, পরিদর্শন

ফুলপুর ক্বাসিমুল উলূম মাদরাসার ছাত্র শরীফুল ইসলাম তানযীম বোর্ডে প্রথম

Reporter Name / ৮৭ Time View
Update : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

মোঃ আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর ক্বাসিমুল উলূম মাদরাসার হেদায়াতুন নাহু জামাতের ছাত্র মুহা. শরীফুল ইসলাম তানযীম বোর্ডে প্রথম হয়েছেন। তিনি ফুলপুর উপজেলার পুড়াপুটিয়া গ্রামের মোঃ আইয়ুব আলীর পুত্র।
জানা যায়, বৃহস্পতিবার (৫ মার্চ) ১৪৪৭ হিজরী সনে অনুষ্ঠিত তানযীম বোর্ডের ২৭তম পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। ওই পরীক্ষায় শরীফ এ কৃতিত্বের পরিচয় দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ফলাফল প্রকাশিত হলে বিভিন্ন মহলের পক্ষ থেকে মাদরাসা কর্তৃপক্ষ ও শরীফকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে ক্বাসিমুল উলূম মাদরাসার মুহতামিম মুফতী নজরুল ইসলাম বলেন, আমাদের প্রতিষ্ঠান থেকে প্রতি বছরই শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করে আসছে। ইতোপূর্বে ২০২৫ সালে হেদায়াতুন্নাহু জামাতে মোহাম্মদ আবু হানিফা তানযীম বোর্ডে তৃতীয় স্থান লাভ করেছিল। শুধু তাই নয়, ২০২২ সালে মাদরাসাটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অদ্যাবধি প্রতিবছরই তানজিম বোর্ড, বেফাক বোর্ড ও ইত্তেফাক বোর্ডে মেধা তালিকায় স্থান ধরে রাখছে।
এ প্রতিষ্ঠানে কিতাব বিভাগ তাইসির জামাত থেকে শরহে বেকায়া পর্যন্ত পড়ানো হয় আর আবাসিকভাবে নূরানী, নাজেরা ও হিফয পড়ানো হয়। সুদক্ষ ও বিষয়ভিত্তিক উস্তাদ দ্বারা পাঠদান করানো হয়।
জানা যায়, সূচনা লগ্ন থেকে মুফতি নজরুল ইসলাম এ প্রতিষ্ঠানের মুহতামিমের দায়িত্ব পালন করে আসছেন পাশাপাশি ১৪ বছর যাবত তিনি হেদায়াতুন নাহু কিতাব পড়াচ্ছেন। আর উনার শ্বশুর ক্বারী শামসুল ইসলাম শুরুলগ্ন থেকে দীর্ঘদিন এ প্রতিষ্ঠানের সদরুল মুহতামিম ছিলেন। বর্তমানে হাফেজ মাওলানা মুহিউদ্দীন এর সদরুল মুহতামিমের দায়িত্ব পালন করছেন। উনারা তাদের এ সুনাম ধরে রাখতে সকলের দোয়া চেয়েছেন ও ছাত্র দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। বর্তমানে এ প্রতিষ্ঠানে ভর্তি চলছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা