• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম
তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ

ফুলপুরে মাদকাসক্ত কিশোর আটক

Reporter Name / ১৬১ Time View
Update : সোমবার, ৩০ জুন, ২০২৫

মো. আব্দুল মান্নান :

ময়মনসিংহের ফুলপুরে রকিব মিয়া (১২) নামে মাদকাসক্ত এক কিশোরকে আটক করেছে পুলিশ। শনিবার বিকালে ফুলপুর পৌরসভার আমুয়াকান্দা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২শ টাকা অর্থ দণ্ডাদেশ দেন। রকিব আমুয়াকান্দা এলাকার বিল্লাল হোসেনের পুত্র। জানা যায়, সে দীর্ঘদিন ধরে কিছু নেশাগ্রস্ত ছেলেদের সাথে মিশে মাদকাসক্ত হয়ে পড়ে। মাদকের টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের উপর নির্যাতন চালাতো। টাকা না দিলে বাসার আসবাবপত্র ভাংচুর করতো। অবশেষে নিরুপায় হয়ে গোপনে প্রশাসনকে জানান তারা। ফুলপুর থানার ওসি মো. আব্দুল হাদি বলেন, রকিবের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এরপর তাকে রবিবার আদালতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা বলেন, ফুলপুরকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা