• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ

ঈদ করা হলো না নওমুসলিম মোতালেবের

Reporter Name / ১০০ Time View
Update : শনিবার, ৭ জুন, ২০২৫

মো. আব্দুল মান্নান :

ঈদ করা হলো না নওমুসলিম আবদুল মোতালেবের। আজ শনিবার (৭ জুন) সকাল ৬টার দিকে ময়মনসিংহের ফুলপুর উপজেলা পশু হাসপাতালের সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শেরপুরগামী পলি পরিবহনের একটি গাড়ি (ঢাকা মেট্রো ব ১২- ১১৪২) পিছন দিক থেকে মোতালেবের অটোরিকশার উপরে উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক  মোতালেবের মৃত্যু হয়।

মুহূর্তে এ খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ফুলপুর পৌরসভার উত্তর গোদারিয়া এলাকা থেকে তার স্ত্রী পারভীন, দুই মেয়ে ও এক ছেলেসহ দৌড়ে আসে তার পরিবারের লোকজন।

পারভীন জানান, শুক্রবার রাত ১২ টার দিকে মোতালেব অটোরিকশা নিয়ে বের হয়েছিল। হয়তো আরেকটু পর বাড়িতে চলে যেতো ঈদের নামাজের প্রস্তুতি নিতে কিন্তু আর ঘরে ফেরা হয়নি মোতালেবের।

জানা যায়, মোতালেব হিন্দু থেকে মুসলিম হয়েছিল। ফুলপুর বাসস্ট্যান্ডে কাঁচা বাজারে চাল ব্যবসায়ী নৃপেন্দ্র দাদার ভাগ্নে ছিল সে।

এ ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীবৃন্দ, ফুলপুর থানার এসআই হাবিব, কনস্টেবল আবদুল জলিল প্রমুখ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ফুলপুর থানার ওসি আব্দুল হাদি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পলি পরিবহনের গাড়িটি জব্দ করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে আর এ ব্যাপারে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা