মো. আব্দুল মান্নান :
অজ্ঞান পার্টির খপপরে পড়ে জানমাল সবই হারালেন ময়মনসিংহের তারাকান্দার বৃদ্ধ মুরুব্বি নিজাম উদ্দিন শেখ (৭০)। সোমবার (১২ মে) ঢাকা থেকে বাড়ি ফেরার সময় অজ্ঞান পার্টির খপপরে পড়েন তিনি। পরে আজ বুধবার (১৪ মে) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা যায়, নিজাম উদ্দিন তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের কালাইজানি গ্রামের মৃত নজর আলী শেখের পুত্র। তিনি ঢাকা থেকে সোমবার বাড়ি ফেরার সময় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। এসময় তার সবকিছু ছিনতাই হয়ে যায়। অজ্ঞান থাকার কারণে গাড়িওয়ালা তাকে শেরপুর নিয়ে যায়। পরবর্তীতে পকেটে থাকা মোবাইল দিয়ে তার বাড়িতে খবর দিলে স্বজনরা তাকে রিসিভ করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে নিয়ে ভর্তি করা হয়েছিল। কিন্তু দুই দিনেও তার জ্ঞান ফিরেনি। অবশেষে আজ বুধবার তার মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জানা যায়, আইনগত জটিলতার কারণে তার লাশ ময়নাতদন্ত করে মামলা করা হয়েছে। এরপর মুরুব্বির মরদেহ বাড়িতে গিয়ে পৌঁছালে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। আজ রাত ৯টায় নিজ বাড়িতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় ধর্মপ্রাণ মুসল্লীদের উপস্থিত থাকার জন্য পরিবারের সদস্যদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।