• বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ-২ আসনে ভোট কারচুপির অভিযোগ : যা বললেন এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ যদি কেউ রোজার মাসেও ধান্ধা করতে চায়, জানাবেন আমরা তা বন্ধ করব — এমপি মুহাম্মাদুল্লাহ সমাজ কিন্তু পরিবর্তন হচ্ছে, আপনারা আপনাদের মেয়ে সন্তানদেরকে পড়াশোনা করাবেন — ফুলপুর ইউএনও ফুলপুরের মানুষ যদি আমাকে ভালোবাসে তাহলে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবো– রিফাত যুবকদের স্বাবলম্বী করতে কারিগরি ইনস্টিটিউট গড়ে তোলা হবে — এমপি মুহাম্মাদুল্লাহ ফুলপুর ক্বাসিমুল উলূম মাদরাসার ছাত্র শরীফুল ইসলাম তানযীম বোর্ডে প্রথম আধা কিলোমিটার রাস্তা পাকা করলে দূরত্ব কমবে দুই কিলোমিটার, বাড়বে অন্যান্য সুবিধাও একবার হেরেছেন বেশি করলে বার বার হারবেন — এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ ফুলপুরে সুজুকি মার্ট -এর উদ্যোগে ইফতার মাহফিল বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফুলপুর শাখার উদ্যোগে ইফতার মাহফিল

ফুলপুরে জুনিয়র ও সাবেক সিনিয়র শিক্ষার্থীদের মাঝে ফুটবল খেলা

Reporter Name / ২১৬ Time View
Update : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

অনলাইন ডেস্ক :

ময়মনসিংহের ফুলপুরে জুনিয়র ও সাবেক সিনিয়র শিক্ষার্থীদের মাঝে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিকে সিংহেশ্বর উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীর উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিংহেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনারুল হক। খেলা সঞ্চালনা করেন হাসানুজ্জামান মুক্তা।

এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক এ বি এম আরিফুল ইসলাম। খেলায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ফুলপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান, সিংহেশ্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ মোতালিব, নুরুল আলম খান, এমাদাদুল হক, আরফান আলী মাস্টার, ময়ছর উদ্দিন মাস্টার,  হাসিবুল হক মিলন প্রমুখ।

তবে খেলায় কোন দল বিজয়ী হয়েছে তা জানা যায়নি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা