আজ
|| ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি
ফুলপুরে জুনিয়র ও সাবেক সিনিয়র শিক্ষার্থীদের মাঝে ফুটবল খেলা
প্রকাশের তারিখঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৪
অনলাইন ডেস্ক :
ময়মনসিংহের ফুলপুরে জুনিয়র ও সাবেক সিনিয়র শিক্ষার্থীদের মাঝে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিকে সিংহেশ্বর উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীর উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিংহেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনারুল হক। খেলা সঞ্চালনা করেন হাসানুজ্জামান মুক্তা।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক এ বি এম আরিফুল ইসলাম। খেলায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ফুলপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান, সিংহেশ্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ মোতালিব, নুরুল আলম খান, এমাদাদুল হক, আরফান আলী মাস্টার, ময়ছর উদ্দিন মাস্টার, হাসিবুল হক মিলন প্রমুখ।
তবে খেলায় কোন দল বিজয়ী হয়েছে তা জানা যায়নি।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.