• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত ‘একই বুথে দুইজনের বেশি সাংবাদিক প্রবেশ করতে পারবেন না’- ইউএনও, ফুলপুর মাত্র দুই ঘন্টার ব্যবধানে মারা গেলেন ফুলপুরের দুই মুরুব্বি ময়মনসিংহে নির্বাচন ও গণভোট ২০২৬ সংক্রান্ত মতবিনিময় সভা ময়মনসিংহ-২ আসনে কারাগারে আটক পিতার পক্ষে নির্বাচনি প্রচারণায় নেমেছেন কন্যা কাশফী ময়মনসিংহ-২ আসনে হাতপাখার পক্ষে পথসভায় বক্তব্য রাখেন পীর সাহেব চরমোনাই ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট প্রার্থী মুফতী মুহাম্মাদুল্লাহর রিকশা প্রতীকের পক্ষে বিশাল মিছিল ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট রিকশা প্রতীকের প্রার্থীর পক্ষে তারাকান্দায় বিশাল মিছিল ফুলপুরে হাফেজ নাজমুল ইসলাম আর নেই

তারাকান্দায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

Reporter Name / ১৫০ Time View
Update : শনিবার, ২ আগস্ট, ২০২৫

তারাকান্দা প্রতিনিধি :

ময়মনসিংহের তারাকান্দায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২ জুলাই) বিকালে তারাকান্দা উপজেলা নবীন দলের আয়োজনে তালদিঘী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে বালিখা ইউনিয়ন একাদশ ও কামারগাও ইউনিয়ন একাদশের মধ্যে ওই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক  তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
খেলা উদ্বোধন করেন তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস ছালাম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম কামাল ও ময়মনসিংহ উত্তর জেলা মৎস্যজীবীদলের সভাপতি হযরত আহাম্মেদ সাকিব। এসময়
আরও উপস্থিত ছিলেন, তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজি আব্দুল বাতেন, নজরুল ইসলাম, ইসমাঈল, তারাকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ছায়াদুল ইসলাম মন্ডল, উপজেলা ওলামা দলের সাবেক আহবায়ক আতিকুল ইসলাম, কাকনী ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হানিফ, বালিখা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম সরকার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং বালিখাঁ ইউনিয়নের ইউনাইটেড ফ্রেন্ডস ক্লাব- পশ্চিম এর সভাপতি এ.এইচ.এম রফিক, কামারগাও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ইউপি সদস্য রফিকুল ইসলাম প্রমুখ।

খেলাটি পরিচালনায় ছিলেন তারাকান্দা উপজেলা নবীন দলের সভাপতি রবিন সাজ্জাদ ও সাধারণ সম্পাদক সাবিক আহমেদ। খেলায় ট্রাইবেকারে কামারগাও ইউনিয়ন একাদশ বিজয়ী হয়।
এর আগে প্রধান অতিথি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো  হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা