• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম
মুজাদ্দেদে মিল্লাত হযরত কায়েদ সাহেব রহ. এর সংক্ষিপ্ত জীবনী ফুলপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে কুরআন প্রতিযোগিতা ২০২৬ একজন ইউপি চেয়ারম্যানের হাতে যেসব বরাদ্দ সেবা থাকে ইরানের হাইকমিশনারের সাথে বিকেএম -এর আমিরের সৌজন্য সাক্ষাৎ মার্চ মাসের পারফরম্যান্সে ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ এএসপি মোঃ রাকিবুর রহমান ফুলপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা উদ্বোধন ফুলপুরে কংশ নদীতে বৃদ্ধ নিখোঁজ ফুলপুরে জলাবদ্ধতা নিরসনে পৌরসভার ড্রেইন পরিষ্কার কর্মীদের বাধা দেওয়ায় অর্থদণ্ড ফুলপুরে জমি নিয়ে বিরোধের জেরে রাস্তা কর্তন, অভিযোগ, পরিদর্শন

‘ভালো খেলোয়াড় দেশের জন্য সুনাম বয়ে আনে’ — মোতাহার হোসেন তালুকদার

Reporter Name / ১৫৮ Time View
Update : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫

নিজস্ব সংবাদদাতা :
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার বলেছেন, ‘ভালো খেলোয়াড় দেশের জন্য সুনাম বয়ে আনে, তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার ব্যবস্থা করতে হবে।’ আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) তারাকান্দার বাট্টা মিলন বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, লেখাপড়ার পাশাপশি খেলাধুলার বিকল্প নেই। একজন ভালো খেলোয়াড় দেশের জন্য সুনাম বয়ে আনে। আমাদের ময়মনসিংহের ছেলেরাও জাতীয় ক্রিকেট দলে রয়েছে। তাই লেখাপড়ার পাশাপাশি ছেলেমেয়েদের জন্য খেলাধুলার ব্যবস্থা করতে হবে।
এসময় আরও বক্তব্য রাখেন, তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসাদুল হক মন্ডল, তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য ও রামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান খান, সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম তালুকদার, সাবেক যুবদল সভাপতি ও বিএনপির নেতা আকরাম হোসেন বাচ্চু, ফরিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ দিলনাজ বেগম, বাট্টা ভাটপাড়া এস.সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফতাব উদ্দিন, গোপালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দুলাল, রামপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোবারক প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা