• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ

প্রথম কার্যদিবসে যশোরের পুলিশ সুপার ছদ্মবেশে এসে জেনে নিলেন কে কেমন

Reporter Name / ১৬০ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

অনলাইন ডেস্ক :

প্রথম কার্যদিবসে ছদ্মবেশে এসে যশোরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম বিপিএম (বার) পিপিএম জেনে নিলেন কে কেমন। তার প্রথম কর্ম দিবস অনেকের জন্য অনুকরণীয় বটে। তার অধীনস্থ প্রতিষ্ঠানসমূহে কর্মরতদের আচরণবিধি ও কার্যক্রম সম্পর্কে অবগত হতে মঙ্গলবার (৯ জুলাই) ফজরের নামাজের পর থেকেই মোটরসাইকেল চালিয়ে বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি কোন কোন দপ্তরে কর্মকর্তাদের কার্যক্রমে সন্তুষ্ট হয়েছেন। আবার কোন দপ্তরে কর্মকর্তা না পেয়ে ও সেখানকার কার্যক্রমে সন্তুষ্ট হতে পারেননি তিনি। তবে যাই হোক, যশোরের পুলিশ সুপারের এমন কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন জেলার সাধারণ মানুষসহ বিভিন্ন মহল।

বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যমতে জানা গেছে, মঙ্গলবার ছিল নতুন পুলিশ সুপারের প্রথম কার্যদিবস। এই দিন তিনি ফজরের নামাজের পর সিভিল ড্রেসে বাইসাইকেল যোগে পুলিশ প্রশাসনের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন। প্রথমে নবাগত পুলিশ সুপার যান যশোর জেলা প্রশাসকের বাংলোতে। সেখানে কর্মরত কনস্টেবল গার্ড পুলিশ সুপারকে চিনতে না পারায় গেটে দাঁড় করিয়ে দেন। এ সময় কনস্টেবল পরিচয় ও কি কারণে দেখা করবেন জানতে চাইলে পুলিশ সুপার বলেন, ডিসি সাহেবের সঙ্গে দেখা করবেন কিন্তু গার্ড তাকে ডিসি সাহেবের পারমিশন ছাড়া ঢুকতে দেননি।

পরে তিনি সেখান থেকে চলে আসেন জেল রোড ট্রাফিক অফিসে। এখানে তিনি কাউকে না পেয়ে চলে যান। সরাসরি চাঁচড়া পুলিশ ফাঁড়িতে। সেখানে পুলিশ ফাঁড়ির গেট দীর্ঘক্ষণ  দাঁড়িয়ে বাড়ির প্রধান গেট ঝাকাঝাকি করেন। কিন্তু কেউ গেট খুলতে আসেননি। এক কথায় সেখানে সিকিউরিটি গার্ড ছিলেন না। সবাই ঘুমিয়ে ছিলেন। এরপর তিনি যান জেলা কোতোয়ালি মডেল থানায়। সেখানে তিনি পরিচয় গোপন রেখে কোতোয়ালি মডেল থানায় ডিউটি অফিস রুমে ঢুকেন। মোবাইল হারিয়ে গেছে জানিয়ে ডিউটি অফিসারের কাছে জিডি করার আগ্রহ প্রকাশ করেন। কিন্তু ডিউটি অফিসার এ সময় নবাগত পুলিশ সুপারকে জানান, এত সকালে থানায় জিডি নেওয়া হয় না। এক পর্যায়ে অনেক অনুরোধ করলে ওই ডিউটি অফিসার ওপরে একজনকে দেখিয়ে দেন। তার কাছে পুলিশ সুপার জিডি করতে গেলে ওই পুলিশ কর্মকর্তা জিডি বাবদ ৫শ টাকা দাবি করেন। তখন ছদ্দবেশী পুলিশ সুপার বলেন, আমার কাছে ৫শ টাকা নাই। আছে মাত্র ২শ টাকা। তখন কর্মরত পুলিশ জিডি লিখবেন না মর্মে জানান। একপর্যায়ে ওই পুলিশ কর্মকর্তা ২শ টাকা পুলিশ সুপারকে ফেরত দিয়ে বলেন, যান, ৫শ টাকা নিয়ে আসেন; তারপর জিডি লিখব।

কি আর করা জিডি করতে না পেরে ছদ্মবেশী পুলিশ সুপার থানা থেকে বেরিয়ে মোটরসাইকেলে চলে যান পুলিশ লাইনে। গেটে কর্মরত কনস্টেবল তাকে দাঁড় করান এবং ব্যারাকে কার সাথে দেখা করবেন তা জানতে চান। তখন ছদ্মবেশী পুলিশ সুপার ওই কনস্টেবলকে বলেন, ব্যারাকে কামাল নামে এক বন্ধু আছে। তার সাথে দেখা করতে চাই। তখন কনস্টেবল গার্ড তাকে ভিতরে যাওয়ার পারমিশন দেয়। অনুমতি পেয়ে কনস্টেবলদের ব্যারাকে তিনতলায় যান। সেখানে দেখতে পান ডাইনিংয়ে কেউ খিচুড়ি, কেউ রুটি খাচ্ছেন। এক পর্যায়ে তিনিও সেখানে একটু খিচুড়ি খান এবং অনেকের সাথে আলাপ করেন। এভাবে তিনি পুলিশ প্রশাসনের সকল দপ্তর পরিদর্শন করেন। ইউনিয়ন পর্যায়ের পুলিশ ফাঁড়ি পর্যন্ত যেতে বাদ দেননি তিনি। এভাবেই ছদ্মবেশে নবাগত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম (বার), পিপিএম তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানের ও কর্মকর্তাদের সার্বিক অবস্থা জানার চেষ্টা করেন।

এ ব্যাপারে নবাগত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম (বার) পিপিএম জানান, এই জেলায় তিনি নতুন দায়িত্ব গ্রহণ করেছেন। তার অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীরা জেলার সাধারণ মানুষের সাথে কোন প্রকৃতির আচরণ ও সহযোগিতা প্রদান করেন তা জানার প্রয়াস নিয়েই ছদ্মবেশে সকল প্রতিষ্ঠান পরিদর্শন করেন তিনি। তিনি জেলার মানুষকে সরকারি সকল প্রকার আইনি সুবিধা জেলা পুলিশের মাধ্যমে প্রদান করতে বাধ্য থাকবেন বলে জানান।

* অনলাইন থেকে নেওয়া।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা