• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম
তারাকান্দায় ১৪৪ ধারা জারি বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার

ফুলপুরে ভাষা চত্বর থেকে ময়লার পরিবর্তে পরিচ্ছন্নতা কর্মীরা নিয়ে যাচ্ছে উপজেলা চেয়ারম্যানের নির্বাচনি প্রতীক ‘আনারস’

Reporter Name / ১২০ Time View
Update : বুধবার, ৫ জুন, ২০২৪

মো. আব্দুল মান্নান :

ময়মনসিংহের ফুলপুরে ভাষা সৈনিক এম শামসুল হক চত্বর এলাকা থেকে ময়লার পরিবর্তে পরিচ্ছন্নতা কর্মীরা নিয়ে যাচ্ছে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিবের নির্বাচনি প্রতীক ‘আনারস’।

৫ জুন রাত দেড়টার দিকে আরিফুল, সুমন, সুজনরা এসে ময়লার গাড়িতে করে ওই আনারস নিয়ে যায়। এসময় ভাষা সৈনিক এম শামসুল হকের ভাস্কর্যের সামনের ময়লাগুলো আজ নেওয়া হবে কি না জানতে চাইলে পরিচ্ছন্নতা কর্মী আরিফুল জানান, ওইগুলো মনে হয় আজ নেওয়া যাবে না।

এ বিষয়ে প্রায় ২ সপ্তাহ আগে দৈনিক বাংলাদেশ প্রতিদিনসহ বিভিন্ন পত্রিকায় নিউজ করা হলেও তা আমলে নিচ্ছে না পরিচ্ছন্নতা কর্মীরা। আসল ময়লা আবর্জনা যেগুলো দুর্গন্ধ ছড়াচ্ছে সেগুলো না নিয়ে আগে তারা আনারস প্রতীক নিয়ে যাচ্ছে। কিন্তু ভাস্কর্যের সামনের ময়লা কখন নেওয়া হবে তা তারা বলতে পারছেন না।

বিষয়টি দেখার জন্য ফুলপুর পৌরসভার মেয়র মিঃ শশধর সেনের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা