• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
চাঁদপুরে দুই বন্ধু এক সঙ্গে কবর খুঁড়তেন, একই দিনে মৃত্যু জমির সীমানা খুঁটি উপড়ে ফেলার অভিযোগে মারামারি, রাস্তা কর্তন, চাপা উত্তেজনা তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি থানায় অভিযোগ ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসায় অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত তারাকান্দায় ১৪৪ ধারা জারি বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন

ফুলপুরে উন্মুক্তভাবে সরাসরি ভিজিএফ কার্ড বিতরণ, সিংহেশ্বর ইউনিয়নে ১০ কেজি করে চাল পাবে ৪২৬০ জন

Reporter Name / ১২৪ Time View
Update : শনিবার, ২৫ মে, ২০২৪

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে ঈদুল আজহাকে সামনে রেখে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভিজিএফ কার্ড বিতরণ শুরু হয়েছে। আজ শনিবার (২৫ মে) সকাল ৯টায় উপজেলার ৪নং সিংহেশ্বর ইউনিয়নের পুটিয়া বাজারে উন্মুক্তভাবে সরাসরি ভিজিএফ উপকারভোগী নির্বাচন করে তাদের মাঝে কার্ড বিতরণ করা হয়।

এসময় সাধারণ মানুষের ব্যাপক সাড়া ও উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান। এসময় ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলাম,

 

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুছ ছবুর সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান পান্না আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার, ট্যাগ অফিসার মিজানুর রহমান,

সিংহেশ্বর ইউপি চেয়ারম্যান শাহা আলী, ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুর রহমান মাস্টার, যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ মোঃ আনিছুর রহমান জাহাঙ্গীর প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা যায়, সিংহেশ্বর ইউনিয়নে ১০ কেজি করে মোট ৪২৬০ জন ভিজিএফ পাবেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা