• শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলপুর থানায় নতুন ওসি বরণ ও বিদায়ী ওসিকে সংবর্ধনা কর অঞ্চল রংপুর -এর নতুন কর কমিশনার হাফিজ আল আসাদ, বিভিন্ন মহলের অভিনন্দন কংস নদীতে পড়ে মৃত রূপচানের কবর জিয়ারত করলো এমপির প্রতিনিধি দল শেরপুরে নতুন জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করলো দৈনিক তথ্যধারা পরিবার সারজিসকে দেখতে হাসপাতালে আল্লামা মামুনুল হক ফুলপুরে ইফার উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ ৩দিন আগে ফুলপুরে কংস নদীতে নিখোঁজ পানি উন্নয়ন বোর্ডের কর্মী রূপচানের মরদেহ উদ্ধার মুজাদ্দেদে মিল্লাত হযরত কায়েদ সাহেব রহ. এর সংক্ষিপ্ত জীবনী ফুলপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে কুরআন প্রতিযোগিতা ২০২৬

উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় হাবিবের গলায় মালা পরালেন এমপি শরীফ আহমেদ

Reporter Name / ১৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

মো. আব্দুল মান্নান :

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সমাজকল্যাণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী বর্তমান টানা তিনবারের এমপি শরীফ আহমেদের স্নেহভাজন ও ভাষা সৈনিক এম শামসুল হকের হাতে গড়া রাজনৈতিক শিষ্য ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান বিপুল ভোটে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এরপর দেরি না করে এমপির বাসায় অর্থাৎ ময়মনসিংহে চলে যান তিনি। এমপি শরীফ আহমেদ তাকে নিজের সহোদর ছোট ভাইয়ের মত আদর স্নেহ করেন। চেয়ারম্যান নির্বাচিত হয়ে এমপির বাসায় গেলে তার প্রতি তিনি এতটাই খুশি হন যে রকম খুশি হতেন নিজের ভাই চেয়ারম্যান হলে।

খুশি হয়ে এমপি শরীফ আহমেদ নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমানের গলায় ফুলের মালা পরিয়ে দেন এবং তার জন্য দোয়া করেন। পাশাপাশি তাকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এমপি।

এর আগে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান এমপি শরীফ আহমেদকে ফুল দিয়ে সম্মান প্রদর্শন করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা