মোঃ আব্দুল মান্নান:
ময়মনসিংহের ফুলপুর থানায় নতুন ওসি ফিরোজকে বরণ ও আগের ওসি রাশেদুল হাসানকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এ বিদায়-বরণ অনুষ্ঠিত হয়। তারা পৃথক পৃথক শীটে স্বাক্ষর করে নতুন ওসি যোগদান করেন ও আগের ওসি বিদায় নেন। এসময় থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলের পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে। উভয়ের জন্যই মঙ্গল কামনা করা হচ্ছে।