মোঃ আব্দুল মান্নান:
কর অঞ্চল রংপুর -এর নতুন কর কমিশনার মোঃ হাফিজ আল আসাদ। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে রংপুরে কর কমিশনার হিসেবে তিনি যোগদান করেন। এর আগে ঢাকার সেগুনবাগিচাসহ বিভিন্ন জায়গায় তিনি দায়িত্ব পালন করেছেন। রংপুর কর অফিসে গিয়ে পৌঁছলে নতুন কর কমিশনারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

অভিনন্দন জানান অতিরিক্ত কর কমিশনার, পরিদর্শী রেঞ্জ-১, মোঃ মোশাররফ হোসেন, সদর দপ্তর (প্রশাসন), মোঃ মাহমুদুল হাসান, যুগ্ম কর কমিশনার মোঃ মারুফ উল আবেদীন, উপ-কর কমিশনার সাজিদ খান, উপ-কর কমিশনার সোহেল রানা, সহকারী কর কমিশনার ফাহমিদা শারমিন প্রমুখ। এসময় কর পরিদর্শকসহ কর অঞ্চল রংপুরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, নতুন এই কর কমিশনার পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার উত্তর জগন্নাথকাঠী গ্রামের মৃত আব্দুল মজিদ ও হালিমা খাতুনের পুত্র। ছোটবেলা থেকে তিনি অত্যন্ত মেধাবী ও আদর্শ ছাত্র ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। ‘হাফিজ আল আসাদ কর অঞ্চল রংপুর-এ যোগদান করেছেন’ সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংবাদ ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।
* তথ্য ও ছবি অনলাইন থেকে সংগৃহীত।