• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
সারজিসকে দেখতে হাসপাতালে আল্লামা মামুনুল হক ফুলপুরে ইফার উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ ৩দিন আগে ফুলপুরে কংস নদীতে নিখোঁজ পানি উন্নয়ন বোর্ডের কর্মী রূপচানের মরদেহ উদ্ধার মুজাদ্দেদে মিল্লাত হযরত কায়েদ সাহেব রহ. এর সংক্ষিপ্ত জীবনী ফুলপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে কুরআন প্রতিযোগিতা ২০২৬ একজন ইউপি চেয়ারম্যানের হাতে যেসব বরাদ্দ সেবা থাকে ইরানের হাইকমিশনারের সাথে বিকেএম -এর আমিরের সৌজন্য সাক্ষাৎ মার্চ মাসের পারফরম্যান্সে ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ এএসপি মোঃ রাকিবুর রহমান ফুলপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা উদ্বোধন

ফুলপুরের তৃণমূলের সাংবাদিক সেলিম রানা এন্ড্রয়েড মোবাইলবিহীন ২০ দিন

Reporter Name / ৪৮৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

মো. আব্দুল মান্নান
ময়মনসিংহের ফুলপুর উপজেলার তৃণমূলের সাংবাদিক সেলিম রানা আজ প্রায় ২০ দিন যাবৎ এন্ড্রয়েড মোবাইলবিহীন সময় কাটাচ্ছে। মোবাইলটি তার ভেঙে গেছে। আগে থেকে কিছুটা ভাঙা ছিল। কোনমতে কাজ চালাতে পারতো। পরে ২০ দিন আগে হঠাৎ একদিন তার হাত থেকে মোবাইলটি পড়ে এমন ভাঙন ভাঙছে যে, তা আর ব্যবহার করা যাচ্ছে না। বাস্তব সত্য হলো, সে এখন নেট দুনিয়ার বাইরে রয়েছে। একজন সাংবাদিকের জন্য যা কল্পনাতীত ও অসহনীয় কষ্ট কিন্তু করার কিছুই নেই। অর্থনৈতিক সংকটের কারণে এ কষ্ট তাকে বিনা দ্বিধায় মেনে নিতে হচ্ছে।
আজ কথা প্রসঙ্গে সেলিম রানা জানায়, তার এ মোবাইলটি দিয়ে উপজেলার বিভিন্ন গরিব মানুষের কমপক্ষে ৬ লক্ষ টাকার উপকার করা হয়েছে। মানুষের ভাঙা ঘরের ছবি তুলে পোস্ট দেওয়ায় তিনটি সরকারি ঘর দেওয়া হয়েছিল তার লেখায়। এছাড়া কয়েকজনকে টিন দিয়ে ঘর সংস্কার করে দেওয়া হয়েছে। টিউবওয়েল, গরু ছাগল ইত্যাদি বহু সহযোগিতা পেয়েছেন দরিদ্ররা তৃণমূলের সাংবাদিক সেলিম রানার পোস্টে। সেলিম রানা আজ আফসোস করে বলে, আমার এ মোবাইল দিয়ে পোস্ট দেওয়ায় কত মানুষের উপকার হলো! কত খবর প্রচার করলাম! কিন্তু আজ ২০ দিন ধরে, আমার মোবাইল নেই। এই খবর তো কেউ নিল না! বাটন মোবাইল টিপে সেলিম রানা খবর নিয়েছে আজ নাকি ৬ জন সাংবাদিক উপজেলা থেকে বিজ্ঞাপন পেয়েছেন কিন্তু তাকে কেউ ডাকেনি। বছরের পর বছর নিউজ করে, পত্রিকা বাসায় বা অফিসে পৌঁছে দিয়েও সে নাকি কারো মন পায়নি। বিজ্ঞাপন নিয়ে যদিও এ প্রতিবেদকেরও রয়েছে তিক্ত অভিজ্ঞতা। সে কথা নাইবা বললাম। কিন্তু সেলিম রানার কি অপরাধ? সে কি ৬ মাসে বা বছরেও পেতে পারে না একটি বিজ্ঞাপন? দুনিয়াটা কি আসলেই এ রকম? কোন হৃদয়বান ও সাংবাদিকবান্ধব ভাই থাকলে একটু চক্ষু মেলে দেইখেন আমাদের ছোটভাই সাংবাদিক সেলিম রানাকে। সম্ভব হলে একটু তার পাশে দাঁড়ায়েন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা