• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
Headline
ওমান প্রবাসী ইমাম ফুলপুরের কৃতি সন্তান মাওলানা রেজাউল করিম আর নেই সীমান্তের প্রান্তিক শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে তালিমুল কোরআন একাডেমি ৬ অক্টোবরে ফুলপুরে আসছেন আল্লামা ড. এনায়েতুল্লাহ আব্বাসী ফুলপুরে ১৫০ গ্রাম গাঁজাসহ ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার ফুলপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু  আর নেই হালুয়াঘাটের স্বদেশী ইউনিয়নের দক্ষিণ ইটাখলার মিল্লাত আর নেই এত স্কুল, এত পরীক্ষা—সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? — ফাতিহা আয়াত ফুলপুর ও তারাকান্দায় এমপির জন্য ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন ফুলপুরে ইত্তেফাকুল উলামার উপজেলা উপ-আমেলার নতুন কমিটি ঘোষণা ফুলপুরের বাসিন্দা ময়মনসিংহে কর্মরত প্রধান শিক্ষিকা সৌজি সড়ক দুর্ঘটনায় নিহত  

ফুলপুরে হিলফুল ফুজুল যুব কল্যাণ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

মোঃ আব্দুল মান্নান / ১০১ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে হিলফুল ফুজুল যুব কল্যাণ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মহান আল্লাহ তাআলার অশেষ রহমত এবং সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতায় কর্মসূচিটি সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। আজ শুক্রবার (৭ আগস্ট) ফুলপুর মার্কাজ মসজিদ এলাকায় বেশ কিছু ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা লাগিয়ে এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

গাছ লাগানোর পর হেফাজতের জন্য প্রত্যেকটি চারাতে বেড়া দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মোঃ সাজিদ হাসান, সহ-সভাপতি মোঃ উবাইদুল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম এবং ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি মাহাদি সাহেব (দা.বা.)।
এছাড়াও সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে কর্মসূচিকে সফল ও সার্থক করে তোলা হয়।


নেতৃবৃন্দ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
শেষে সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি সফল করতে সহযোগিতাকারী সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং মহান আল্লাহ তাআলার কাছে এ উদ্যোগ কবুল হওয়া ও সবার কল্যাণ কামনা করে দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা