• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসায় অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত তারাকান্দায় ১৪৪ ধারা জারি বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২

মুন্সিরহাটের এক অসহায় রোগীর চিকিৎসার দায়িত্ব নিলেন এমপি সায়েম

Reporter Name / ১৮৪ Time View
Update : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪

মো. আব্দুল মান্নান

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার মুন্সিরহাট এলাকার অসহায় এক কন্যা শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ১৪৬, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের এমপি মাহমুদুল হক সায়েম। আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে শিশুটিকে নিয়ে তার বাড়িতে আসলে সার্বিক খোঁজ খবর নেওয়ার পর তার চিকিৎসা ভার নেন এমপি।

জানা যায়, গত ১৫ দিন আগে গাছ থেকে পড়ে শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হয় ওই মেয়েটি। কিন্তু  অর্থাভাবে তার স্বাভাবিক চিকিৎসা হচ্ছিল না। পরে লোকমুখে এমপি সায়েমের মহানুভবতার কথা শুনে আশা নিয়ে এমপির বাড়িতে আসেন তিনি।

পরে নবনির্বাচিত এমপি মাহমুদুল হক সায়েম অসুস্থ শিশুর নানী ওই মহিলার সাথে দেখা দেন এবং তার কথা শুনেন।  এমপি তার সকল কথা শুনে তাকে নগদ কিছু অর্থ হাতে দেন  এবং তার নিজের গাড়িতে উঠিয়ে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন। এমনকি তার চিকিৎসা বাবদ যা  খরচ লাগবে তাও তিনি বহন করবেন বলে অসহায় ওই মহিলাকে আশ্বাস দেন।

এতে অসহায় ওই মহিলাটি নবনির্বাচিত এমপি মাহমুদুল হক সায়েমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও তাকে ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা