• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
Headline
সীমান্তের প্রান্তিক শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে তালিমুল কোরআন একাডেমি ৬ অক্টোবরে ফুলপুরে আসছেন আল্লামা ড. এনায়েতুল্লাহ আব্বাসী ফুলপুরে ১৫০ গ্রাম গাঁজাসহ ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার ফুলপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু  আর নেই হালুয়াঘাটের স্বদেশী ইউনিয়নের দক্ষিণ ইটাখলার মিল্লাত আর নেই এত স্কুল, এত পরীক্ষা—সত্যিকারের শিক্ষাটা আসলে কোথায়? — ফাতিহা আয়াত ফুলপুর ও তারাকান্দায় এমপির জন্য ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন ফুলপুরে ইত্তেফাকুল উলামার উপজেলা উপ-আমেলার নতুন কমিটি ঘোষণা ফুলপুরের বাসিন্দা ময়মনসিংহে কর্মরত প্রধান শিক্ষিকা সৌজি সড়ক দুর্ঘটনায় নিহত   ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময়

ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ আনসার সদস্যের যোগদান, জোরদার হলো নিরাপত্তা ব্যবস্থা

মোঃ আব্দুল মান্নান / ১২৪ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সারাদেশের অন্যান্য সরকারি হাসপাতালের মতো ১০ জন আনসার সদস্য নিরাপত্তাকর্মী হিসেবে যোগদান করেছেন। সোমবার (৬ জুলাই) আনুষ্ঠানিকভাবে তারা হাসপাতালে দায়িত্ব গ্রহণ করেন।
ফুলপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাহাত চৌধুরী জানান, হাসপাতালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং রোগীদের সেবার মান উন্নয়নের লক্ষ্যে ১০ জন আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি বলেন, আনসার সদস্যরা হাসপাতালের আউটডোর, ইনডোর, অফিসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করবেন। এছাড়া রাতের শিফটেও তারা নিরাপত্তার দায়িত্বে থাকবেন, যাতে হাসপাতালের কার্যক্রম নির্বিঘ্নভাবে পরিচালিত হয়। সচেতন মহল মনে করেন হাসপাতাল দালালমুক্ত হওয়া দরকার। এ ব্যাপারে তারা হাসাপাতাল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ আশা প্রকাশ করছে, নতুন এই নিরাপত্তা ব্যবস্থা চালুর ফলে হাসপাতালের চুরি-ছিনতাইয়ের ঘটনা কমে আসবে, বহির্বিভাগে রোগী দেখানোর ক্ষেত্রে শৃঙ্খলা বজায় থাকবে এবং কেউ নিয়ম ভঙ্গ করে আগে চিকিৎসা নেওয়ার সুযোগ পাবে না। পাশাপাশি জরুরি বিভাগসহ হাসপাতালের সব বিভাগে সুশৃঙ্খল ও পরিপাটি পরিবেশ নিশ্চিত হবে, যা রোগীদের সেবার মান আরও উন্নত করতে সহায়ক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা