• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
Headline
পাচারের সময় ফুলপুরে ২০ বস্তা ডিএপি সার জব্দ টঙ্গীর ঘটনা, ন্যায়বিচার ও বাংলাদেশের ধর্মীয় অঙ্গন নিয়ে কিছু কথা — মালয়েশিয়া সফর থেকে মামুনুল হক লক্ষ্মীপুরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, তদন্ত কমিটি গঠনের আশ্বাস পুলিশের হঠাৎ ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী, উঠে এলো নানা সংকট ফুলপুরে আলহাজ্ব শামছুল হকের জানাজা সম্পন্ন সাংবাদিকদের দুঃসময়ে সাহসী কণ্ঠস্বর খায়রুল আলম রফিক ফুলপুরে আঞ্জুমান কবরস্থানে চিরনিদ্রায় শায়িত সাবেক ফুটবলার আনোয়ারুল করিম সোহেল ফুলপুরে জাতীয় দলের সাবেক ফুটবলার আনোয়ারুল করিম সোহেল আর নেই ফুলপুরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ দুর্গাপুরে সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

ভূমিহীন আজীমুদ্দীনের একটি ঘরের আকুতি, মানবিক সহায়তার আবেদন

মোঃ আব্দুল মান্নান / ১২৫ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ময়মনসিংহের ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নের কাইচাপুর পশ্চিমপাড়া গ্রামের অসহায় দিনমজুর আজীমুদ্দীনের জীবন কাটছে চরম মানবেতর অবস্থায়। নিজের কোনো জমি-জমা না থাকায় তিনি অন্যের জমিতে একটি জরাজীর্ণ ঝুপড়ি ঘর নির্মাণ করে স্ত্রী ও সাত সন্তানসহ ৯ সদস্যের পরিবার নিয়ে বসবাস করছেন।
আজীমুদ্দীন পেশায় একজন দিনমজুর। তিনি মূলত নারিকেল গাছ পরিষ্কার ও গাছে ওঠার কাজ করে যা আয় করেন, তা দিয়েই পরিবারের সকল সদস্যের ভরণ-পোষণ চালানোর চেষ্টা করেন। পরিবারের অন্য কোনো উপার্জনক্ষম সদস্য না থাকায় সংসারের পুরো দায়িত্ব তার কাঁধেই।
বর্তমানে যে ঘরটিতে তারা বসবাস করছেন, সেটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও বসবাসের অনুপযোগী। ভাঙাচোরা ঘরের ছাউনি ঢাকতে কম্বল ও পলিথিন ব্যবহার করা হয়েছে। বৃষ্টি হলেই ঘরের ভেতরে পানি পড়ে, ফলে পরিবারের সদস্যদের নির্ঘুম রাত কাটাতে হয়। অনেক সময় ভিজে অবস্থায় বসে থেকেই রাত পার করতে হয় তাদের।
একটি নিরাপদ ও বসবাসযোগ্য ঘরের অভাবে দীর্ঘদিন ধরে দুর্বিষহ জীবনযাপন করছেন আজীমুদ্দীন ও তার পরিবার। তাই স্থানীয় প্রশাসন, সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি এবং মানবিক সংগঠনগুলোর প্রতি তার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
মানবিক সহায়তা পেলে একটি ছোট্ট ঘর নির্মাণের মাধ্যমে আজীমুদ্দীনের পরিবার নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখতে পারবে। উপজেলা প্রশাসনসহ সমাজের হৃদয়বান মানুষদের আন্তরিক দৃষ্টি ও সহযোগিতা কামনা করেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা