মোঃ আব্দুল মান্নান:
ময়মনসিংহের ফুলপুরে জলাবদ্ধতা নিরসনের জন্য ড্রেইন পরিষ্কার কর্মীদের বাধা দেওয়ায় অর্থদণ্ড প্রদান করা হয়েছে। আজ সোমবার (২৭ এপ্রিল) সকালে এক মোবাইল কোর্ট পরিচালনা করে দণ্ডবিধি ১৮৬০ -এর ১৮৮ ধারা অনুযায়ী সরকারি কাজে বাধা দেওয়ার কারণে এ অর্থদণ্ড প্রদান করা হয়।
জানা যায়, সকালে ফুলপুর পৌরসভার দিউ
জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে ড্রেইন পরিষ্কার করতে যায় পরিচ্ছন্ন কর্মীরা। গিয়ে ওই এলাকায় বাধার মুখে পড়েন তারা।
স্থানীয় কয়েকজন ব্যক্তি ড্রেইনে বালুর বস্তা ফেলে একদিকে পানি চলাচল বন্ধ করে রাখেন। পরে খবর পেয়ে পৌর প্রশাসক সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী সরকারী কাজে বাধা দেওয়ার কারণে অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় পৌর নির্বাহী কর্মকর্তা কামরুল হক ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
বর্তমানে ড্রেইনটি পানি নিষ্কাশনের উপযোগী করার জন্য পরিষ্কার কার্যক্রম অব্যহত রাখা হয়েছে।