• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
সারজিসকে দেখতে হাসপাতালে আল্লামা মামুনুল হক ফুলপুরে ইফার উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ ৩দিন আগে ফুলপুরে কংস নদীতে নিখোঁজ পানি উন্নয়ন বোর্ডের কর্মী রূপচানের মরদেহ উদ্ধার মুজাদ্দেদে মিল্লাত হযরত কায়েদ সাহেব রহ. এর সংক্ষিপ্ত জীবনী ফুলপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে কুরআন প্রতিযোগিতা ২০২৬ একজন ইউপি চেয়ারম্যানের হাতে যেসব বরাদ্দ সেবা থাকে ইরানের হাইকমিশনারের সাথে বিকেএম -এর আমিরের সৌজন্য সাক্ষাৎ মার্চ মাসের পারফরম্যান্সে ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ এএসপি মোঃ রাকিবুর রহমান ফুলপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা উদ্বোধন

যদি কেউ রোজার মাসেও ধান্ধা করতে চায়, জানাবেন আমরা তা বন্ধ করব — এমপি মুহাম্মাদুল্লাহ

Reporter Name / ১০১ Time View
Update : সোমবার, ৯ মার্চ, ২০২৬

মোঃ আব্দুল মান্নান :
ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ বলেছেন, যদি কেউ রোজার মাসেও ধান্ধা করতে চায়, আপনারা জানাবেন আমরা তা বন্ধ করে দিব। একটি টাকার সুদ ঘুষের বাণিজ্যও ফুলপুর তারাকান্দায় হতে দিব না। আজ সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় ফুলপুর কাড়াহায় পালকী কমিউনিটি সেন্টারে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এমপি মুহাম্মাদুল্লাহ বলেন, আমরা আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়ে আপনাদের কাছে এসেছি। আপনাদের সাথে ওয়াদাবদ্ধ হয়েছি যে, ইনসাফভিত্তিক সমাজ কায়েম করবো। আপনাদের সাথে নিয়ে করবো। আগেও বলেছি, এখনো বলি- আমি মুহাম্মাদুল্লাহ ৫ পয়সা কামাই করার জন্য এখানে এমপিগিরি করতে আসিনি। এরপর তিনি বলেন- রোজার মাস, উপরওয়ালাকে স্বাক্ষী রেখে বলছি, যদি কেউ রোজার মাসেও ধান্ধা করতে চায় আপনারা সে ধান্ধা করার রাস্তাগুলো বলবেন, আমরা তা বন্ধ করে দিব। জনগণ আমাদেরকে ভোট দিয়েছে। আমরা জনগণের উন্নয়নে কাজ করে যাব, ইনশাআল্লাহ। আমরা মারামারি কাটাকাটি বা ফেতনা ফ্যাসাদে যাব না। সবাই সবুর করবো। কেউ ঈমান আমল নষ্ট করবো না।
এসময় বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর উপজেলা শাখার সভাপতি মুফতি আজীমুদ্দীন শাহ জামালীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি আনিসুর রহমান, ময়মনসিংহ মহানগর শাখার সাধারণ সম্পাদক মুফতি মোস্তাক আহমাদ ফারুকী, খেলাফত মজলিস ফুলপুর শাখার সভাপতি হাফেজ মাওলানা মতিউর রহমান শেখ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলপুর উপজেলা শাখার আমির অধ্যাপক গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক মাস্টার জাকির হুসাইন, খেলাফত মজলিসের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মুকাদ্দেসুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল কালাম, বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা আবুল কাসেম, সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রহমান, তারাকান্দা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুফাজ্জল হুসাইন প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা