মোঃ আব্দুল মান্নান :
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক মনোনীত মাওলানা তাজুল ইসলাম আকন্দ
প্রায় ৫৩ (তেপ্পান্ন) হাজার ভোট পেয়ে পরাজিত হয়েছেন। ওই আসনে এমপি নির্বাচিত হয়েছেন সালমান ওমর রুবেল। দ্বিতীয় হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
১১ দলের মনোনীত প্রার্থী মাওলানা তাজুল ইসলাম আকন্দ এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্মানজনক ভোট পেয়ে ৩য় স্থান অর্জন করে পরাজিত হয়েছেন। পরাজিত হওয়ার পর তিনি এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি ঘোষণা দিয়েছেন যে, জামানতের অর্থ (পঞ্চাশ হাজার টাকা) উত্তোলন করে উহা হালুয়াঘাট ও ধোবাউড়ার রিকশা চালকদের মাঝে বিতরণ করে দিবেন।
এ ঘোষণায় রিকশা চালকরা খুশি হয়েছেন। তারা বলেন, আমরা তাজুল ভাইয়ের জন্য দোয়া করবো, আল্লাহ তায়ালা যেন তাকে পরবর্তীতে এমপি হিসেবে কবুল করেন।