ময়মনসিংহের ফুলপুর পৌরসভায় পরিকল্পিত নগরায়ণ গড়ে তোলার লক্ষ্যে ইমরাত/স্থাপনা নকশা অনুমোদন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) পৌরসভা মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।
এতে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে এলজিইডির প্রতিনিধি ফুলপুর উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর হোসাইন, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি সহকারী পরিচালক মোহাম্মদ আল মাহমুদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধি সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী পিএফএম, বাংলাদেশ ইন্সটিটিউটের অব প্ল্যানার্স এর প্রতিনিধি ময়মনসিংহ সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ মিঃ মানস বিশ্বাস, দি ইন্সটিটিউট অব ইন্জিনিয়ার্স -এর প্রতিনিধি নির্বাহী প্রকৌশলী খাদেমুল ইসলাম, স্থপতি ইন্সটিটিউট এর প্রতিনিধি স্থপতি নয়ন চন্দ্র দাস, বাংলাদেশ ইন্সটিটিউট অব প্ল্যানার্স -এর প্রতিনিধি পরিকল্পনাবিদ মোঃ ইউসুফ জামিল, আইডিইবি -এর প্রতিনিধি সদস্য ইকবাল হোসেন, ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (টেকনিক্যাল) মোঃ সোহরাওয়ার্দী, সাবেক সহকারী প্রকৌশলী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের স্থানীয় অভিজ্ঞ পেশাজীবি প্রতিনিধি মাহবুবার রহমান আজাদ, ফুলপুর নাগরিক সমাজ প্রতিনিধি (পুরুষ) এ কে এম সিরাজুল হক, ফুলপুর নাগরিক সমাজ প্রতিনিধি (মহিলা) ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের সমাজকর্ম বিভাগের প্রভাষক মাহমুদা সুলতানা ও ফুলপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ মাহমুদুল ইসলাম জুয়েলসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ৭৮ টি ইমরাত স্থাপনের নকশা অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। পরে সকল আবেদন যাচাই-বাছাই করে কেবল ১৩টি ইমারত/স্থাপনা অনুমোদনের জন্য কমিটি সুপারিশ করেছে।
এছাড়া অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা সমূহের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য সভায় সর্বসম্মত সিদ্ধান্ত গূহীত হয়েছে।