• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ববিখ্যাত ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের বিস্ময়কর ব্যবস্থাপনা এমপিকে হেনস্থার অভিযোগসহ হামলা ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তারাকান্দায় বিক্ষোভ মিছিল ফুলপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হলেন অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলদের সভা হালুয়াঘাটে নতুন ইউএনওকে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ

১৫ ফেব্রুয়ারি মিজানুর রহমান আজহারি ময়মনসিংহে আসছেন, যেসব নিয়ম মেনে চলতে হবে

Reporter Name / ১২৬ Time View
Update : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫

অনলাইন ডেস্ক :

১৫ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার মিজানুর রহমান আজহারি ময়মনসিংহে আসছেন। এ উপলক্ষে আয়োজিত মাহফিলের জন্য শহরবাসীকে কিছু নিয়ম মেনে চলার অনুরোধ জানিয়েছে  আয়োজক কমিটি।

বিপুল সংখ্যক মানুষ উপস্থিতির কারণে শহরে যানবাহন চলাচলেও কিছুটা নিয়ন্ত্রণ থাকবে ওইদিন। শম্ভুগঞ্জ ব্রিজের আগেই বড় যানবাহনকে আটকে দেওয়া হবে। এছাড়া ময়মনসিংহ নগরের মাসকান্দা, আকুয়া বাইপাস ও রহমতপুর বাইপাসে আটকে দেওয়া হবে বড় যানবাহন। তবে শহরের অবস্থা অনুযায়ী ইজিবাইক (অটো) চলাচল করবে।
ওইদিন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ময়মনসিংহে।  ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য শহরে চলাচলে কোন বাধা থাকবে না। তবে মূল শহরে যানজটের আশঙ্কায় সবাইকে বাইপস ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার ময়মনসিংহ প্রেসক্লাবে প্রেস ব্রিফিং বা সংবাদ সম্মেলন করেছেন আয়োজক কমিটি। আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেন, মিজানুর রহমান আজহারি কোন দল বা গোষ্ঠীর নন। তিনি বিশ্ববরেণ্য একজন ইসলামিক স্কলার। তাঁর আগমনের দিন ময়মনসিংহে লাখ লাখ মানুষ থাকবে। যেহেতু লাখ লাখ মানুষ উপস্থিত থাকবেন, সেহেতু মানুষের কিছু অসুবিধা হতে পারে। সেজন্য তিনি সবার কাছে আগাম দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, ইসলামের স্বার্থে আমরা সবাই এ অসুবিধাটুকু মেনে নিব বলে আশা করি।

ওই দিন পুলিশ ও স্বেচ্ছাসেবীরা জনগণের নিরাপত্তায় নিয়োজিত থাকবে। তবু অনাকাঙ্খিত ঘটনা এড়াতে ওইদিন মাহফিলে অংশ নেওয়া মহিলাদের স্বর্ণালঙ্কারের মত দামি জিনিস ব্যবহার না করতে বলা হয়েছে। তিনি বলেন,
পুরুষরাও প্রত্যেকে নিজের মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যেন বিশেষ সর্তক থাকেন।

মাফহিলের জন্য ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে সার্কিট হাউজ মাঠ। ২ লাখ বর্গফুটের প্যান্ডেল ছাড়াও পুরো মাঠটিতে অবস্থান নিতে পারবেন সমাবেশে অংশগ্রহনকারীরা। থাকবে সিসি ক্যামেরা। ২২ টি স্থানে বড় পর্দা সরাসরি প্রচার করা হবে মাহফিলে।

সকাল দশটায় শুরু হবে মাহফিলের কার্যক্রম। শেষ হবে আসরের নামাজের পর
* ছবি ও নিউজ অনলাইন থেকে সংগৃহীত।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা