• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ

মাওলানা হলেন আমার আদরের বাবা আবিদ

Reporter Name / ১৭১ Time View
Update : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

মো. আব্দুল মান্নান :

মাওলানা হলেন আমার আদরের সন্তানতুল্য বাবা আবিদ। ঢাকার জামিয়া রাহমানিয়া আজিজিয়া থেকে এবার (১০ জানুয়ারি) খতমে বুখারী হলো তার। অত্যন্ত খানদানি পরিবারের ছেলে তিনি। তার বাবা হাফেজ মাওলানা মাহমুদ মোস্তফা নালিতাবাড়ী গড়কান্দা মহিলা আলিম মাদরাসার একজন সুযোগ্য অধ্যক্ষ। মা হলেন নালিতাবাড়ীর ঐতিহ্যবাহী ফ্যামিলি জনাব আলী চেয়ারম্যানের মেয়ে এবং সাবেক মেয়র আনোয়ার হোসেনের বোন।

 

আবিদ অত্যন্ত নম্র ভদ্র ও পরিষ্কার পরিচ্ছন্ন। সুঠাম ও সুন্দর চেহারার অধিকারী। তার শিশুকাল কেটেছে আমাদের কাছে ময়মনসিংহের ফুলপুর সরকারি কলেজ রোড এলাকায়। Twinkle Twinkle Little Star কবিতা আবৃত্তি করে দৃষ্টি কেড়েছিলেন তৎকালীন ফুলপুর ইউএনও রোকেয়া খাতুনের। তিনি ভিজিট করতে এসেছিলেন আমাদের ‘এক্সিলেন্ট স্কুল অ্যান্ড মাদরাসা’। পরে তাকে দিয়ে কবিতা আবৃত্তি করিয়ে শুনিয়েছিলাম। অবাক হয়ে তাকিয়ে দেখছিলেন ইউএনও আবিদের আবৃত্তি এবং প্রশ্ন করেছিলেন আবৃত্তির অঙ্গভঙ্গি সম্বন্ধে। আবিদ ইউএনওর মন ভরে দিয়েছিলেন প্রশ্নের যথাযথ উত্তর দিয়ে। যাক, ছোটবেলার স্মৃতি অনেক রয়েছে ওকে নিয়ে। সবই মনে পড়ে, একটু একটু করে। আমি তার একজন নগন্য উস্তাদ হিসেবে সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি।

খতমে বুখারীর পর ফেইসবুকে তিনি এক জ্ঞানগর্ব স্ট্যাটাস দেন। স্ট্যাটাসটি পড়লেই অনুমান করা যাবে যে, বাবা আবিদ আসলে কতটা জ্ঞানী ও মুআদ্দাব ছেলে। তার ফেইসবুক স্ট্যাটাসটি নিচে হুবহু তুলে ধরা হলো :

‘শোকর মহান রাব্বুল আলামিনের প্রতি।
দীর্ঘ এই পথচলায় দুর্বল আমি বারবার হোঁচট খেয়েছি, কিন্তু তিনি কখনোই আমাকে পড়ে যেতে দেননি। তিনি পরম মমতায় আমাকে আগলে রেখেছেন এবং অসংখ্য আশাতীত নিয়ামতে সিক্ত করেছেন।
বিশেষ কৃতজ্ঞতা জানাই আমার সকল পিতৃতুল্য আসাতিজা, সহপাঠী এবং শুভাকাঙ্ক্ষীদের, যাদের অবদান ছিল অপরিসীম। মক্তবের আলিফ-বা-তা থেকে শুরু করে রহমানিয়ায় হাদ্দাসানার এই শেষ পাঠ পর্যন্ত তাদের সহযোগিতা আমার শিক্ষা জীবনের প্রতিটি পদক্ষেপকে অর্থবহ করে তুলেছে।
শেষে, হৃদয়ের গভীর থেকে স্মরণ করছি আমার বাবা-মা এবং মরহুমা নানুকে, যাদের দুআ, ভালোবাসা এবং অক্লান্ত পরিশ্রম আমার জীবনের প্রতিটি শিরা-উপশিরায় মিশে আছে।
اللهم اغفر لهم وارحمهم

দাওরায়ে হাদীস (মাস্টার্স) সমাপনী ২০২৫ ইং
জামিয়া রাহমানিয়া আজিজিয়া, বছিলা,
মোহাম্মদপুর, ঢাকা।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা