• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম
তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ ফুলপুর পৌরসভাকে ইভটিজিং ও অপরাধমুক্ত রাখতে সিসি ক্যামেরা উদ্বোধন চলে গেলেন কিংবদন্তি প্রবীণ আলেম আল্লামা আহমাদ হুসাইন

হালুয়াঘাটে ধারা বাজারসহ বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা

Reporter Name / ১১৪ Time View
Update : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা বাজার ও নাগলা বাজারসহ বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (২০ নভেম্বর) ওই অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাত। এসময় বিএসটিআই, ময়মনসিংহ -এর পরিদর্শক (মেট্রোলজি) খেলা রানী করসহ কর্মকর্তারা তাকে সহযোগিতা করেন।

উপজেলার ধারা ও নাগলা বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। একটি পেট্রোলপাম্পে অভিযান চালিয়ে প্রদেয় ওজন পরীক্ষা করা হয়। ধারা বাজারে স্বর্ণের দোকানসমূহে পরিমাপযন্ত্র পরীক্ষাকালে অনুমোদনহীন পাওয়ায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

এসময় ধারা বাজারে একটি অনুমোদনহীন বেকারিতেও অভিযান চালানো হয়। পরে সেখানে মানহীন ও অনুমোদনহীন পণ্য উৎপাদনের প্রমাণ পাওয়ায় ওই বেকারিকে অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনার সময় হালুয়াঘাট থানার ওসি আবুল খায়ের সোহেলের দিক নির্দেশনায় পুলিশের একটি টিম সহযোগিতায় ছিলেন। এ ব্যাপারে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাত বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা