• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ

তারাকান্দায় ছেঁড়া ১০ টাকাকে কেন্দ্র করে ইকবাল হত্যা মামলার ৪ আসামি গ্রেফতার

Reporter Name / ১০৪ Time View
Update : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

নিজস্ব সংবাদদাতা :

গত মাস ছয়েক আগে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মাঝিয়ালী বাজারে বহুল আলোচিত ছেঁড়া ১০ টাকাকে কেন্দ্র করে ইকবাল হত্যা মামলার ৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

তারাকান্দায় সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের সেনাসদস্যদের বিশেষ অভিযানে ১৭ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদেরকে তারাকান্দা থানা হেফাজতে রাখা হয়। এর পরদিন ১৮ নভেম্বর তাদের আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আব্দুর রশিদ মন্ডল (৬০), তার ৩ ছেলে যথাক্রমে মোঃ জাহাঙ্গীর হোসেন মন্ডল (৩৫), মোঃ এনায়েত কবির মন্ডল (৪৪) ও মোঃ আল আমিন মন্ডল (৩২)।

জানা যায়, গত ২৪ এপ্রিল তারাকান্দার মাঝিয়ালী বাজারে  ব্যবসায়ী মোঃ সাদেকুর রহমানের ছেলে ইকবাল হোসেনকে  প্রকাশ্যে আসামি মোঃ পারভেজ (২৪) ও মোঃ ফারুক হোসেন (২৮) গং ধারালো ছুরি দিয়ে বুকে পেটে আঘাত করলে ঘটনাস্থলেই ইকবালের মৃত্যু হয়। ওই ঘটনায় আব্দুর রশিদ মন্ডলরা জড়িত থাকার অভিযোগে তাদের নামে মামলা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা