অনলাইন ডেস্ক :
ঐক্য না হওয়ার কারণ জানালেন বেফাকের চেয়ারম্যান মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুম। যাত্রাবাড়ী মাদরাসায় আজ শনিবার (২১ সেপ্টেম্বর) আয়োজিত জাতীয় পরামর্শ সভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, ঐক্য না হওয়ার তৃতীয় কারণ, আমরা একজন আরেকজনকে বুঝি না, বুঝতে চেষ্টা করি না, বুঝতে পারি না। এর সবচেয়ে বড় মুজরিম আমি। আমি এটা স্বীকার করলাম।
বেফাকের মহাসচিব আল্লামা মাহফুজুল হক বলেন, আমি মনে করি, আমাদের এখন আকীদার ভিত্তিতে ঐক্য হয়ে যাওয়া উচিত। পরবর্তীতে বিরোধী কারো সাথে ঐক্য হলে যদি ইসলামের বৃহৎ স্বার্থ হাসিল হয়, তখন রাজনৈতিক নেতারা সময় অনুযায়ী ভেবে সিদ্ধান্ত নিবেন।
এসময় দেশের শীর্ষ উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।