অনলাইন ডেস্ক :
হাটহাজারী মাদরাসায় উপস্থিত শিক্ষক ও ছাত্রদের উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন বলেছেন, কওমী সনদের বাস্তবায়নে আপনারা আওয়াজ তুলুন আমি ভেতর থেকে কাজ করবো। সহযোগিতা করবো! এছাড়া তিনি বলেন, হজ্জের খরচ কমাতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। সবকিছু আমাদের হাতে নেই। সৌদি কর্তৃক নির্ধারিত ফি অনেক বেশি হওয়ায় আমরা হয়তো লাখখানেক খরচ কমাতে পারবো। তিনি বলেন, আমি মানুষ। কাজ করতে গিয়ে ভুল হতে পারে। ফেসবুকে সমালোচনা না করে আমাকে পরামর্শ/সংশোধনমূলক চিঠি লিখুন অথবা আমার সহকারীদের কাছে বার্তা পৌঁছান!
* ইশতিয়াক সিদ্দিকী।