• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
তার একজন কর্মী মুরগী জবাই করে রক্ত নিজের গায়ে লাগিয়ে ফেইসবুকে ছেড়েছে — মোতাহার সরকারি নিয়মনীতি মেনে চলার ক্ষেত্রে সে যেন বাধা হয়ে না দাঁড়ায় — এমপি মুফতী মুহাম্মাদুল্লাহ তারাকান্দায় পহেলা বৈশাখে এমপি হেনস্থার অভিযোগসহ গুরুতর আহত ২ পহেলা বৈশাখ হোক গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে নতুনভাবে চলার অঙ্গীকার যাকাত সংগ্রহে সারাদেশে ফুলপুর চতুর্থ নান্দাইলে এতিম শিশুদের পাশে দাঁড়ালেন বিশ্বসেরা গবেষক বিজ্ঞানী ড. ছাইদুর রহমান স্যার গণভোটের রায় কার্যকরের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ফুলপুরে গরিবদের মাঝে জেলা প্রশাসকের ছাগল খাসি বিতরণ ফুলপুরে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার জন্য ধন্যবাদ — ড. মাহমুদ বিন সাঈদ

মানছে না ট্রাফিক আইন, রোড ডিভাইডার দেওয়ার পরও উল্টো দিকে চালাচ্ছে গাড়ি, হুমকিতে পথচারী

Reporter Name / ১২১ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

মো. আব্দুল মান্নান :

ময়মনসিংহের ফুলপুরে রিকশা, অটোরিকশা, মোটরসাইকেল ও ভ্যান চালকরা মানছে না ট্রাফিক আইন। দুর্ঘটনা এঁড়াতে দেওয়া হয়েছে রোড ডিভাইডার। কিন্তু রোড ডিভাইডার দেওয়ার পরও চালকরা উল্টো দিকে চালাচ্ছে গাড়ি। ফলে পথচারীরা পড়েছেন হুমকিতে।

আগের পুরান বাঁশ বদলিয়ে নতুন বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে রোড ডিভাইডার। জিআই তার প্যাঁচিয়ে আরও মজবুত ও শক্ত করে বাধা হয়েছে। আগে যে যে জায়গায় বড় বড় ফাঁক ছিল, রিকশা বা মোটরসাইকেল ঢুকে পড়তো ওইগুলো বন্ধ করা হয়েছে। এখন যে ফাঁক রাখা হয়েছে তা দিয়ে রিকশা তো দূরের কথা কোন মোটরসাইকেলও ঢুকতে পারবে না।

কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, এখন ওই রোডেই গাড়ি ঘুরায়। এর ফলে জ্যামের সৃষ্টি হয়। এছাড়া একদিক চেক দিয়ে রোড পারাপার ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। কারণ, হঠাৎ পেছন দিক থেকে গাড়ি এসে দিতে পারে ধাক্কা। এতে ছোট বড় যে কোন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

ঈদুল আজহাকে সামনে রেখে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে  ট্রাফিক ডিউটি বৃদ্ধি করার পাশাপাশি ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা প্রয়োগ করা প্রয়োজন। এ ব্যাপারে আমি ট্রাফিক ইনচার্জ ও ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমানের দৃষ্টি আকর্ষণ করছি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা